সারাদেশ

মাদরাসার দপ্তরিকে কুপিয়ে হত্যা

সান নিউজ ডেস্ক: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দিদার আলম (২৫) নামে মাদরাসার এক দপ্তরিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান ও নাইক্ষ্যংছ‌ড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন।

আরও পড়ুন: নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চাকঢালা এলাকার ফজুরছড়া নামক স্থানে এ ঘটনা ঘ‌টে। নিহত দিদার আলম নাইক্ষ্যংছড়ি উপ‌জেলার সদর ইউনিয়নের ফজুরছড়া গ্রামের হাজী ইসলাম মিয়া সওদাগরের ছেলে। তিনি একজন হাফেজ ও স্থানীয় মহিউচ্ছুন্নাহ দাখিল মাদরাসার খণ্ডকালীন দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, দিদার আলম প্রতিদিনের মতো চাকঢালা আমতলী বাজার থেকে বাড়ি ফেরার পথে দিদারের মরদেহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকাবাসী। এ সময় বিষয়টি পুলিশ ও বিজিবিকে জানানো হলে তা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন: ই-ক্যাবের মাহফুজা গ্রেফতার

এ ব্যাপারে নাইক্ষ্যংছ‌ড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. নুরুল আবছার ইমন বলেন, মাদরাসার দপ্তরিকে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করলেও তাকে কেন, কারা খুন করেছে তার ক্লু বের করা সম্ভব হয়নি। তবে দ্রুত খুনিকে গ্রেফতার করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

আগামী সপ্তাহ থেকে আইএমএফের সঙ্গে বৈঠকে বসছে বাংলাদেশ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে কাঙ্ক্ষিত ঋণ প্রস্তাবের সমস্ত খু...

জাতীয় দলে ফিরতে চান জাহানারা আলম

মানসিক স্বাস্থ্যজনিত জটিলতা ও ব্যক্তিগত নানা প্রতিকূলতার কারণে দীর্ঘ প্রায় দ...

নতুন পরীক্ষার মুখে চীন!

ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা