সারাদেশ

জলদস্যু তাণ্ডবে ৩ জেলে গুলিবিদ্ধ

সান নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরের রামগতির মেঘনা নদীতে জলদস্যুদের হামলায় তিন জেলে গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় মহিউদ্দিন (৩৫) নামে এক জেলেকে অপহরণ করে নিয়ে গেছে দস্যুরা। মঙ্গলবার (০৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে চর আবদুল্লাহ ইউনিয়নের পশ্চিম পাশে নদীতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : নেপালে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৬

আহতরা হলেন- মো. আব্বাস মাঝি (২৮), মো. ফারুক (৩৫) ও মো. ইউসুফ (২৭)। আব্বাস কমলনগর উপজেলার চরফলকন এলাকার তসির আহম্মদের ছেলে, ইউসুফ রামগতির পশ্চিম চরকলাকোপা গ্রামের মো. ইউনুসের ছেলে ও ফারুক নোয়াখালীর সুবর্ণচরের আলমগীর ফরাজির ছেলে। নিখোঁজ মহিউদ্দিন নোয়াখালীর সুবর্ণচর এলাকার নানু ফরাজির ছেলে।

আহতরা জানায়, আব্বাস মাঝিসহ ছয়জন জেলে মেঘনায় মাছ শিকারে যায়। নদীতে জাল ফেলার প্রস্তুতি নেওয়ার সময় নৌকায় দস্যুরা গুলি ছোড়ে। এতে তিন জেলে গুলিবিদ্ধ হয়। এর মধ্যে আব্বাস ও ইউসুফের বাম হাতে গুলি লাগে। আহত ফারুকের ডান পায়ের ওপরের অংশ ও ডান হাতে গুলি লেগেছে। এ সময় নৌকা থেকে মহিউদ্দিনকে নিয়ে যায় জলদস্যুরা। খবর পেয়ে রাত ২টার দিকে কমলনগর উপজেলার লুধুয়া মৎস্যঘাট এলাকার আড়ৎদাররা ঘটনাস্থল পৌঁছে তাদের উদ্ধার করে। রাত ৪টার দিকে তাদের সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত আব্বাস মাঝি বলেন, আমরা নদীতে জাল ফেলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। হঠাৎ করে দূর থেকে আমাদের নৌকাতে দস্যুরা গুলি ছোড়ে। এতে আমরা তিনজন গুলিবিদ্ধ হই। আমাদের সহকর্মী মহিউদ্দিনকে দস্যুরা নিয়ে গেছে।

আরও পড়ুন : এবার শীর্ষে জাপান-ফ্রান্স

কমলনগরের লুধুয়া মাছঘাটের মৎস্য আড়ৎদার মো. লিটন জানান, মধ্যরাতে আব্বাস মাঝির নৌকাতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে আমরা কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুছ ও আলেকজান্ডার কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডারকে জানিয়েছি। পুলিশ প্রশাসন গেলে কোস্টগার্ড যাবে বলে জানিয়েছে। তাদের জানিয়ে ঝুঁকি নিয়ে মাছ ব্যবসায়ীরা নিজেরাই ঘটনাস্থল থেকে আহত জেলেদের উদ্ধার করে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক একে আজাদ বলেন, তিনজন গুলিবিদ্ধ রোগী এসেছেন। তাদের ভর্তি রাখা হয়েছে। তারা আমাদের পর্যবেক্ষণে রয়েছেন।

বড়খেরী নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) ফেরদৌস আহমেদ বলেন, ভোলার দৌলতখান এলাকার মেঘনা নদীতে ডাকাতির ঘটনা ঘটে। রাতেই ঘটনাটি শুনেছি।

আরও পড়ুন : বুধবার কখন কোথায় লোডশেডিং

এদিকে সকাল সাড়ে ৭ টায় রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনায় কিছুই জানা নেই বলে জানিয়েছেন গণমাধ্যমকে। পরে তিনি গণমাধ্যমকর্মীদের কাছ থেকে আহতদের ও নিখোঁজ জেলের তথ্য নেন।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

দুর্গাপূজায় কারা কতদিন ছুটি পাবেন

২০২৬ সালের দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি থাকছে দুই দিন। সরকারি ছুটির তালিকা...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

শতবর্ষে বিশ্ব একাদশের বিপক্ষে ভারত!

২০২৮ সালে শতবর্ষ পূর্ণ করবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। ঐতিহাসি...

২২ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজ...

সবজিতে ১০ শতাংশ বেশি কীটনাশক

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যব...

১২ অঞ্চলে ঝড়ের আভাস

দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো...

রাষ্ট্রপতির সঙ্গে অ্যাটর্নি জেনারেলের সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাটর্নি...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা