সারাদেশ

ডায়েরিয়ার প্রকোপ, এক সপ্তাহে ২শ’ জন আক্রান্ত 

শফিক স্বপন,মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে হঠাৎ করেই বেড়েছে ডায়েরিয়ার প্রকোপ। কেবলমাত্র জেলা সদর হাসপাতালেই গেল এক সপ্তাহে ভর্তি ২শ’ ২০ জন । যার ৮০ শতাংশই শিশু। অতিরিক্ত রোগীর চাপে ফ্লোরে দেয়া হচ্ছে চিকিৎসা। হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষও।

আরও পড়ুন : সুস্থ হয়ে ফের রাজপথ দখল করবো

হাসপাতাল ঘুরে জানা যায় মাদারীপুর সদর উপজেলার চরনবিলপুরের ষাটোর্ধ্ব সালাম বেপারী। ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন জেলা সদর হাসপাতালে। বেড না পাওয়ায তাকে ৩দিন ধরে চিকিৎসা দেয়া হচ্ছে ফ্লোরে। এই রোগে আক্রান্ত হয়ে মোস্তফাপুর থেকে মায়ের সাথে হাসপাতালে ভর্তি হয়েছে তিন বছরের শিশু মীম আক্তার।

আর ছিলারচরের শিশু ইউসুফ ও আয়ান টানা ৪ দিন ধরে অসুস্থ। তাদের মতো প্রতিদিন গড়ে ডায়েরিয়ায় আক্রান্ত হয়ে জেলা সদর হাসপাতালে ২০ জন রোগী ভর্তি হচ্ছেন। যার অর্ধেকের বেশি শিশু। অতিরিক্ত রোগীর চাপে চিকিৎসা দিতে হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের।

এদিকে আবহাওয়া পরিবর্তণ হওয়ায় ডায়েরিয়ার রোগী চাপ বেড়েছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। মাদারীপুর সদর উপজেলার মঠেরবাজার এলাকা থেকে আসা রোগী আয়ানের মা বিথি আক্তার বলেন, হঠাৎ করেই দিনে ৭-৮ বার পাতলাখানা করলে হাসপাতালে নিয়ে আসি। পরে চিকিৎকের পরামর্শে ছেলেকে হাসপাতালে ভর্তি করি। এখনো কোন পরিবর্তণ হয় নাই।

মাদারীপুর জেলা সদর হাসপাতাল সিনিয়র স্টাফ নার্স লাবনী আক্তার জানান, মাদারীপুর জেলা সদর হাসপাতালে ডায়েরিয়া রোগীর জন্য আসন বরাদ্দ মাত্র ৬টি। অথচ প্রতিদিন গড়ে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি
হচ্ছে। গেল একসপ্তাহে দেড় শতাধিক রোগী এই রোগের চিকিৎসা নিয়েছেন। আসন বরাদ্দ বেশি হলে রোগীদের সঠিকভাবে চিকিৎসা দেয়া সম্ভব হয়।

মাদারীপুর সিভিল সার্জণ কার্যালয়ের মেডিকেল অফিসার ডা.খলিলুজ্জামান হিমু বলেন, খাবার খাওয়ার আগে ও পরে সাবান দিয়ে হাত ধোয়া, পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা ও ডায়েরিয়া রোগে আক্রান্ত হলে ধরলজাত খাবার খাওয়ার পরামর্শ দেয়া হচ্ছে। মূলত আবহাওয়া পরিবর্তণ ও ভাইরাসজনিত কারনেই ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। সবাইকে সতেচন থাকতে হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

জেনে নিন দীর্ঘদিন সুগন্ধি ভালো রাখার সহজ উপায়

প্রিয় পারফিউমটি কিছুদিন ব্যবহারের পর আগের মতো ঘ্রাণ ছড়াচ্ছে না—এমন অভিজ...

হিমবাহ গলে বিপর্যয়ের মুখে নিউজিল্যান্ড

বৈশ্বিক উষ্ণায়ন ও জলবায়ু পরিবর্তনের মারাত্মক প্রভাবে দক্ষিণ প্রশান্ত মহাসাগ...

কিয়ারা-সিদ্ধার্থের ঘরে আবারও আসছে নতুন অতিথি

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রার সংসারে ফের...

কাশবনে যেতে না পেরে আক্ষেপ পরীমনির

ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনিকে সাম্প্রতিক সময়ে রুপালি পর্দায় খুব একটা দেখ...

ঢাবির ৮ শিক্ষার্থী পেলেন আলী রীয়াজ গবেষণা বৃত্তি ও পুরস্কার

ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের...

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৮ জন সশস্ত্র ব্যক্তি নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া এবং বেলুচিস্তান প্রদেশে দেশটির নিরাপত্তা বাহি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা