সারাদেশ
কক্সবাজার জেলা জুয়েলার্স এসোসিয়েশন

সুভাষ ধর সভাপতি ও হাজী ওসমান গণি সম্পাদক নির্বাচিত

এম.এ আজিজ, কক্সবাজার: উৎসব মুখর পরিবেশে শেষ হয়েছে বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার দ্বি—বার্ষিক নির্বাচন। শুক্রবার (৪ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয় ভোট গ্রহণ। নির্বাচনে ১৬২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৮টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশন।

আরও পড়ুন: এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

ঘোষিত ফলাফলে ৮৯ ভোট পেয়ে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ ধর। আর বিনা প্রতিদ্বন্দ্বিতায় আবারও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন হাজী ওসমান গণি।

এছাড়া ১১০ ভোট পেয়ে অমল ধর ও ১০৭ ভোট পেয়ে রূপন ধর সহ—সভাপতি নির্বাচিত হয়েছেন। ১১০ ভোট পেয়ে শিমুল ধর ও ৬৭ ভোট পেয়ে দিলীপ ধর সহ—সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন উজ্জ্বল ধর। ৯৮ ভোট পেয়ে সহ—অর্থ সম্পাদক রতন কান্তি ধর, ৯৬ ভোট পেয়ে পূর্ণেন্দু ধর (লিটন) সাংগঠনিক সম্পাদক ও ৮৫ ভোট পেয়ে সুব্রত ধর সহ—সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন: ফরিদপুরে ভোটগ্রহণ শুরু

অপরদিকে ১৪২ ভোট পেয়ে জয় কিষান ধর (১ম), ১৩২ ভোট পেয়ে নয়ন ধর রুবেল (২য়), ১২২ ভোট পেয়ে রাজীব ধর (৩য়), ৯৮ ভোট পেয়ে জনি ধর (৪র্থ) ও ৯৫ ভোট পেয়ে দিলীপ ধর কার্যনির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।

সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দেওয়ায় নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন কক্সবাজার জেলা শাখার নতুন কার্য—নির্বাহী পরিষদের নব—নির্বাচিতরা।

সান নিউজ/কেএমএল/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা