নতুন বছরে অসমাপ্ত উন্নয়ন কাজ শুরু হবে
সারাদেশ

নতুন বছরে অসমাপ্ত উন্নয়ন কাজ শুরু হবে

এম.এ আজিজ রাসেল : কক্সবাজার পৌরসভার ৩নং ওয়ার্ডে বড় বাজার এলাকার ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা সৃষ্টি হয়েছে। এই এলাকার প্রায় নালা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। এতে পানি চলাচলে চরম ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। পানি চলাচল ব্যাহত হওয়ায় সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা।

আরও পড়ুন : বন্ধুদের মাধ্যমে জঙ্গি কার্যক্রমে

বিশেষ করে বড় বাজার, মাছ বাজার ও নুরপাড়া এলাকার অবস্থা অত্যন্ত শোচনীয়। এলাকাগুলোর নালায় আবাস গেড়েছে এডিস মশা। সম্প্রতি নুর পাড়ায় ঘরে ঘরে বেড়েছে ডেঙ্গুর প্রকোপ।

শুক্রবার (৪ নভেম্বর) বাদ জুমা বড় বাজার, পানবাজার ও নুর পাড়ায় ছুটে যান জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মুজিবুর রহমান। তিনি সরাসরি বিভিন্ন নালা-নর্দমা ঘুরে ঘুরে দেখেন।

আরও পড়ুন : প্রবাসীর স্ত্রীর সাথে প্রেম-বিয়ে, হাতুড়ি পেটায় মৃত্যু

এসময় ভরাট হওয়া ড্রেনের বেহাল দশা দেখে আক্ষেপ প্রকাশ করেন। এবং দ্রুত ড্রেন পরিষ্কারের নির্দেশ দেন। এসময় পৌর মেয়র বলেন, গত এক বছরে কক্সবাজার পৌরসভার প্রায় এলাকার উন্নয়ন কাজ শেষ হয়েছে। এবার নতুন অর্থ বছরে অসমাপ্ত এলাকাগুলোর উন্নয়ন কাজ শুরু করা হবে।

নুরপাড়া সমাজ কমিটির নেতৃবৃন্দ বলেন, কক্সবাজার পৌরসভা একটি মডেল পৌরসভা। কিন্তু নুর পাড়া এখনো অবহেলিত। পৌর শহরের পানি এখানকার নালা দিয়ে চলাচল করে। কিন্তু ভরাট হয়ে যাওয়ায় নালার পানি বসতবাড়িতে প্রবেশ করছে। এতে ঘরে ঘরে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা।

আরও পড়ুন : পটুয়াখালীতে বাস ধর্মঘট চলছে

তাঁরা আরও বলেন, বড় বাজারের কিছু মানুষ সমস্ত বর্জ্য নালায় ফেলে ভরাট করে ফেলছে। তাই এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে আরও সচেতন হতে হবে। নির্দিষ্ট স্থানে ফেলতে হবে ময়লা আবর্জনা।

এ সময় নুরপাড়া সমাজ কমিটির সভাপতি আলহাজ্ব ডাক্তার মো. আমিন, দোকান মালিক সমিতির সভাপতি রফিক মাহমুদ, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুকুল, জালাল আহমদ কোম্পানি, মনির আহমদ সওদাগর, সিরাজুল ইসলাম, নুরুল আবছার বুড়ুক, কুতুবউদ্দিন, মোকতার আহমদ সওদাগর, মাহবুব সওদাগর, হামিদ সওদাগরসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

র্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

চার বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, ১৭ নদীবন্দরে সতর্ক সংকেত

দেশে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী বুধবার (৮ জুলাই) দুপুর পর্যন্ত খুলনা...

পদ্মা সেতুর রেলপথে নিরাপত্তা সংকট, বাড়ছে উদ্বেগ

পদ্মা সেতুর মাধ্যমে দক্ষিণাঞ্চলের মানুষের বহু বছরের স্বপ্ন পূরণ হয়েছিল। সড়ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা