বঙ্গবন্ধু রেল জাদুঘর নজর কাড়ছে দর্শনার্থীদের
সারাদেশ

বঙ্গবন্ধু রেল জাদুঘর নজর কাড়ছে দর্শনার্থীদের

এহসানুল হক,ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি :‘রেল জাদুঘরে বঙ্গবন্ধুর পৈতৃক বাড়ি, সমাধিসৌধ, জাতীয় স্মৃতিসৌধ, বঙ্গবন্ধুর চশমা, মুজিব কোট, মুজিবনগর স্মৃতিসৌধ, শহীদ মিনারসহ অনেক কিছু দেখতে পেরেছি। মা আমাকে এসব চিনিয়ে দিয়েছেন। তা ছাড়া ভিডিও দেখেছি। আমার খুব ভালো লেগেছে। আমি বড় হয়ে এসব জায়গায় এগুলো দেখতে যাব।’

আরও পড়ুন : পটুয়াখালীতে বাস ধর্মঘট চলছে

এভাবেই কথাগুলো বলছিলো ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আল-সাফা কিন্ডারগার্টেন এন্ড ইসলামিক একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র আয়মান।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে মায়ের সঙ্গে ঈশ্বরগঞ্জ উপজেলা রেলস্টেশনে বঙ্গবন্ধু স্মৃতি রেল জাদুঘর দেখতে যায় সে। এসময় দেখা গেছে, ঈশ্বরগঞ্জে দর্শনার্থীদের নজর কাড়ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এ ভ্রাম্যমাণ রেল জাদুঘর।

এর আগে গত বৃহস্পতিবার (৩ নভেম্বর) থেকে শুরু হয় এ যাদুঘরে প্রদর্শনী। শনিবার (৫ নভেম্বর) পর্যন্ত ঈশ্বরগঞ্জ রেল স্টেশন সংলগ্ন অবস্থান করবে। এরই মাঝে শুক্রবার সকালে ওই জাদুঘর দেখতে আসেন বীর মুক্তিযোদ্ধাগণ, সাধারণ মানুষ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আরও পড়ুন : সাংবাদিক পুত্রকে ছুরিকাঘাত, আটক ২

জাদুঘর ঘুরে দেখা গেছে, বঙ্গবন্ধুর বেড়ে ওঠা ও কর্মময় জীবনের ধারাবাহিক ১২টি পর্ব নিয়ে সাজানো হয়েছে ভ্রাম্যমাণ রেল জাদুঘর। এতে তুলে ধরা হয়েছে জাতির পিতার শৈশব, ছাত্রজীবন, গণমানুষের প্রাণের নেতা হয়ে ওঠা, ভাষা আন্দোলনে তার অবদান, অধিকার আদায়ে অবর্ণনীয় নির্যাতনভোগ, মিথ্যা মামলা ও কারাভোগের করুণ চিত্র, পাকিস্তান সরকারের বিরুদ্ধে আপসহীন সংগ্রাম, ঐতিহাসিক ছয় দফা, ৬৯’এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশ পুনর্গঠনে নেওয়া বিভিন্ন পদক্ষেপ।

জাদুঘরে প্রদর্শিত প্রতিটি কনটেন্ট নির্মিত হয়েছে ভিডিও এবং স্থিরচিত্রের সমন্বয়ে। বগির এক প্রান্তে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণসহ গুরুত্বপূর্ণ বক্তব্য এবং থিম সংসহ বঙ্গবন্ধুর ওপর রচিত গান প্রচার করা হচ্ছে।

আরও পড়ুন : রুহিয়া থানা ছাত্রলীগের কমিটি গঠন

জাদু ঘরে রয়েছে জয় বাংলা স্লোগানের আদলে তৈরি একটি বুক সেলফ। সেখানে রাখা আছে বঙ্গবন্ধুর ওপর লেখা গুরুত্বপূর্ণ কিছু বই। রয়েছে বঙ্গবন্ধুকে নিয়ে লেখা শিশুতোষ সাহিত্যকর্মও।

এ ছাড়াও সুদৃশ্য ১২টি টেবিলে স্থাপন করা হয়েছে বঙ্গবন্ধুর পৈতৃক নিবাসের প্রতিরূপ, তার ব্যবহৃত চশমা, পাইপ, মুজিব কোট, টুঙ্গিপাড়ার সমাধিস্থলসহ ১৩টি ঐতিহাসিক নিদর্শন। এ ছাড়া রয়েছে দেশের স্বাধীনতা ও গৌরবের প্রতীক জাতীয় স্মৃতিসৌধসহ মুক্তি সংগ্রামের দুর্লভ চিত্র। রয়েছে বঙ্গবন্ধুর নিজ হাতে লেখা চিঠি। জাদুঘরের বহিরাবরণ সাজানো হয়েছে ৫২’এর ভাষা আন্দোলন থেকে ৭১’ এর মুক্তিযুদ্ধ পর্যন্ত ধারাবাহিক সংগ্রাম চিত্রায়নের মধ্য দিয়ে।

আরও পড়ুন : গাইবান্ধায় রাত জেগে কবরস্থান পাহারা

বিভিন্ন স্কুল কলেজ থেকে ভ্রাম্যমাণ রেল জাদুঘর দেখতে আসা শিক্ষার্থীরা বলেন, আমরা বইয়ের পাতায় মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে পড়েছি। ঢাকা জাদুঘরে বঙ্গবন্ধু কে দেখার সুযোগ আমাদের মতো অনেক ছাত্র-ছাত্রীদের হয়ে উঠে না। তাদের জন্য এই রেল জাদুঘরটি অসাধারণ মাধ্যম বঙ্গবন্ধুকে জানার। কৃতজ্ঞতা রেল কর্তৃপক্ষকে আমাদের বাড়ির কাছে এক খন্ড বঙ্গবন্ধুকে পৌঁছে দেবার জন্য।

ঈশ্বরগঞ্জ রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে তার সংগ্রামী জীবনাদর্শ তুলে ধরতে রেলপথ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ রেল জাদুঘরটি তিন দিনের জন্য ঈশ্বরগঞ্জে এসেছে। সকাল ১০টা থেকে বেলা ১টা ও বিকেল ৪টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

আরও পড়ুন : ধান ক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ হাফিজা জেসমিন বলেন, এটি একটি ভালো উদ্যোগ এর মধ্য দিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষগুলো বঙ্গবন্ধুর জীবনাদর্শ জানতে পারবেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিখোঁজ শিশু: শৈশবের কালো ছায়া ও ভঙ্গুর সমাজব্যবস্থা

একটি শিশু নিখোঁজ হলে একটি পরিবার শুধু সন্তানকেই হার...

পাঁচ দশক পেরিয়েও অপ্রতিরোধ্য এফ-১৬

প্রথম আকাশে ওড়ার দীর্ঘ ৫০ বছরের বেশি সময় পার হলেও কিংবদন্তি যুদ্ধবিমান এফ-১৬...

তিনশ মানুষের ছোট্ট গ্রামে বৈশ্বিক টুর্নামেন্ট

উত্তর ফ্রান্সের লিট্রেস (Liettres) নামের একটি ছোট্ট গ্রাম। জনসংখ্যা মাত্র তিন...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

দিল্লিতে ২৩ হাজার সশস্ত্র পুলিশ মোতায়েন, অবরুদ্ধ দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

রেমিট্যান্স বন্ধের হুমকি দেশ ও মানবতাবিরোধী কর্মকাণ্ড : রুহুল কবির রিজভী

প্রবাসীদের কষ্টার্জিত রেমিট্যান্স প্রবাহ বাধাগ্রস্ত করার যেকোনো চক্রান্তকে দে...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী তারেক রহমান

আগামীকাল ১০ অক্টোবর বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে দেশের সব নাগরিক ও মান...

বড় জুটির পর ব্যাটিং ধস সামলে ৩০০ পার বাংলাদেশের

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিনটি মিশ্র অনুভুতিতে প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা