সারাদেশ

বাবার ওপর অভিমান করে মেয়ের আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ বাবার থেকে বসত বাড়ির জায়গা রেজিট্রি চেয়ে না পেয়ে এক নারী বিষপানে আত্মহত্যা করেছে। নিহত রহিমা খাতুন (৪০) উপজেলার চরফকিরা ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের কড়ইতলা এলাকার মো. শহীদুল্লার স্ত্রী।

আরও পড়ুন: এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

শনিবার (৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বিষপান করে আত্মহত্যা করে ওই নারী।

স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) মো.ইউছুফ জানান, নিহত রহিমা তার বাবার বাড়ির পাশে বাবার মালিকানাধীন জায়গার ওপর একটি বাড়ি করে বসবাস করে আসছে। একপর্যায়ে বাবা জীবিত থাকাকালীন ওই বাড়ির জায়গা বাবার কাছে রেজিট্রি দাবি করে। এ নিয়ে সামাজিকভাবে একটি বৈঠকে বসে তারা। এ নিয়ে সে বাবার ওপর অভিমান করে অথবা হতাশা থেকে বিষপানে আত্মহত্যা করে।

আরও পড়ুন: ফরিদপুরে ভোটগ্রহণ শুরু

পরে বাড়িতে তাকে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে পার্শ্ববর্তী একটি বাড়ির সামনে রাস্তার উপর মুমূর্ষু অবস্থায় মাটিতে মাকে পড়ে থাকতে দেখে তার ছেলে। সেখান থেকে নিহতের স্বজনেরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যায় সে। খবর পেয়ে পুলিশ গতকাল শুক্রবার বিকেল ৫টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আক্তার হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা