সারাদেশ

মুন্সীগঞ্জ জাতীয় সমবায় দিবসের রেলি ও আলোচনা 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে "বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন" এ শ্লোগানকে সামনে রেখে ৫১ তম জাতীয় সমবায় দিবসের বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা হয়েছে। শনিবার সকাল ১০ টার দিকে দিবসটি উপলক্ষে রেলি ও আলোচনা সভাটি মুন্সীগঞ্জ জেলা প্রশাসন, সমবায় ইউনিয়ন ও সমবায় বিভাগ আয়োজন করে।

আরও পড়ুন : এবার শীর্ষে দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্রে

প্রথমে রেলিটি জেলা প্রশাসন কার্যালয়ের সামনে থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক পদক্ষিণ করে আবার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে দিবসটি নিয়ে আলোচনা হয়৷

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অবস্) মো. আদিবুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল কাদির মিয়ার সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার মো. আবু জাফর মিয়া,সদর উপজেলা সমবায় অফিসার মো. রাজ্জাকুল্লাহ পাটোয়ারি, জেলা সমবায় ইউনিয়নের সভাপতি মোকলেছুর রহমান খোকন, সাধারন সম্পাদক কাউন্সিলর নার্গিস আক্তার, সহ-সভাপতি এ কে এম নুরউদ্দীন শুভ্র, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর নাসির উদ্দীন উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট গোলাম মাওলা তপন সহ সরকারি-বেসরকারি কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বামনায় মায়ের মৃত্যুতে অসহায় শিশু সন্তান

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে সড়ক...

মিরপুরে পোশাক শ্রমিকদের অবরোধের চেষ্টা, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মির...

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার, পিস্তল-গুলি উদ্ধার

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে আলোচিত সন্ত্রা...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা