সারাদেশ

বিএনপি নেতার উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে জেলা পরিষদের সাবেক সদস্য ও কাবিলপুর ইউনিয়ন বিএনপির সচিব জহিরুল ইসলাম জহিরের উপর হামলার ঘটনায় থানায় মামলা না নেওয়ার প্রতিবাদে ও দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মিরা।

আরও পড়ুন: স্বল্পসুদে ঋণ দিচ্ছে সরকার

রোববার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ছমির মুন্সির হাট মার্কেন্টাইল ব্যাংকের সামনে থেকে কাবিলপুর ইউনিয়ন বিএনপি সভাপতি শেখ মোস্তাফিজুর রহমান ও জেলা যুবদলের সহসভাপতি মহিনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয় ।

মিছিল ফেনী-নোয়াখালী মহাসড়ক প্রদক্ষিন শেষে ছমির মুন্সির হাট বাজারের জিরো পয়েন্টে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে।

এসময় থানা প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তারা বলেন হামলার ৮দিন অতিবাহিত হলেও আজ পর্যন্ত থানা পুলিশ মামলা নেয়নি এবং কোনো আসামিকে গ্রেফতার করতে পারেনি। তারা অবিলম্বে সেনবাগ থানায় মামলা নেওয়ার অনুরোধ করেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন, কাবিলপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ মোস্তফিজুর রহমান, জেলা যুবদলের সহসভাপতি ও কাবিলপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মহিন উদ্দিন, জহিরের চাচা দ্বীন ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, গত ৮ অক্টোবর বিএনপি নেতা জহিরুল ইসলাম জহিরকে একদল সন্ত্রাসী সেনবাগ পৌরসভার অজুনতলা গ্রাম থেকে অপহরণ করে একটি গাড়ি করে তুলে নিয়ে হাত-পা বেধে বেধড়ক পিটিয়ে কুপিয়ে আহত করে। এ সময় জহিরের সজ্ঞা হারিয়ে ফেললে অপহরণকারীরা তার মৃত্যু হয়েছে ভেবে একটি খালের পাড়ে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান। বর্তমানে সে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

বাংলা রকের জীবন্ত কিংবদন্তি জেমস

রকসংগীতের দুনিয়ায় কিছু কণ্ঠ শুধু গান গায় না, বরং আস্ত একটা সময়কে ধারণ করে বেঁ...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

খালি হাতে ফিরে জাতির ক্ষমা চাইলেন সালাহউদ্দীন

এশিয়ান গেমসে পদক জয়ের স্বপ্ন নিয়ে জাপানে গিয়েছিল বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল।...

ফাইনালে ভারতের দাপটে উড়ে গেল পাকিস্তান

এশিয়ান গেমসের ক্রিকেটের ফাইনালে আজ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান পাত্তাই পেল ন...

দেশে হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত...

ঢাবিকে সুদৃঢ় একাডেমিক ভিত্তির উপর দাঁড় করাতে চাই : উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা