সুগন্ধায় বাতিলকৃত প্লটে অবৈধ স্থাপনা নির্মাণ
সারাদেশ

সুগন্ধায় অবৈধ স্থাপনা নির্মাণ

এম.এ আজিজ রাসেল : কক্সবাজার সমুদ্র সৈকতে একদিকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অপরদিকে চলছে অবৈধ স্থাপনা নির্মাণ। কোনভাবেই দমানো যাচ্ছে না অবৈধ স্থাপনা নির্মাণকারীদের। এবার প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে সুগন্ধা পয়েন্টে বাতিলকৃত প্লটে অবৈধ স্থাপনা নির্মাণ করছে চিয়ার্স রেস্টুরেন্ট নামে একটি প্রতিষ্ঠান।

আরও পড়ুন : অটোচালক ও নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইতোমধ্যে প্রভাবশালী মহলকে ম্যানেজ করে দেদারসে চলছে নির্মাণ কাজ। খবর পেয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে জেলা প্রশাসন।

শনিবার (১৫ অক্টোবর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রাসাদ প্যারাডাইসের পাশে চিয়ার্স রেস্টুরেন্ট কৌশলে পাকা ভবন নির্মাণ করছে। ভবন নির্মাণে প্রশাসনের কোন অনুমতি নেওয়া হয়নি। প্রতিদিন সকাল থেকে রাত অবদি ৮—১০ জন শ্রমিক নিয়ে ভবন নির্মাণ করা হচ্ছে। সড়ক থেকে দেখে বোঝা যাবে না পেছনে স্থাপনা নির্মাণ করা হচ্ছে। ইট, বালি, সিমেন্ট ও রডের স্তুপ রাখা হয়েছে আড়ালে।

আরও পড়ুন : বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

ইতোমধ্যে একতলা পর্যন্ত চারপাশের দেয়াল নির্মাণের কাজ শেষ হয়েছে। আজকালের মধ্যে দেওয়া হবে ছাদ ঢালাই। ভবন নির্মাণে বাঁধা হয়ে দাঁড়ায় ঝাউগাছ। তাই রাতের আঁধারে কেটে নেওয়া হয় ৮—১০টি ঝাউগাছও। সুগন্ধা পয়েন্টে জেলা প্রশাসনের পর্যটন সেলের অফিসের একশ গজের মধ্যে অবৈধ এই স্থাপনা গড়ে উঠলেও কারো যেন মাথা ব্যথা নেই।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, কিছুদিন আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে সাইনবোর্ড স্থাপন করা হয়েছিল। কিন্তু রাতারাতি সেই সাইনবোর্ড সরিয়ে নেয় রেস্টুরেন্ট কতৃর্পক্ষ। অভিযোগ রয়েছে প্রশাসনের কয়েক কর্তাকে ম্যানেজ করে এই চিয়ার্স রেস্টুরেন্ট করা হয়েছে।

আরও পড়ুন : নারী পুলিশের হাত কামড়ে পলায়ন

তবে অভিযোগের বিষয়ে চিয়ার্স রেস্টুরেন্টের মালিক পক্ষের এরশাদ বলেন, এটি বাতিলকৃত প্লট না। লিজ নিয়ে রেস্টুরেন্ট করা হয়েছে। এখানে আগের জরাজীর্ণ ভবন ভেঙ্গে নতুন করে নির্মাণ করা হচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ান বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

বিষয়টি গুরুত্বের সাথে দেখা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ২০টিতে ছুটি 

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুরে অর্ধশতাধিক পোশাক কা...

গোপালগঞ্জে থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগ

গোপালগঞ্জের মুকসুদপুর থানা ও গ্রামীণ ব্যাংকে আগুন...

টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ ১২ মামলার আসামি গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ২০০ পিস ইয়াবাসহ মো. শরীফ...

মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা

মুন্সীগঞ্জ পৌরসভার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্...

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষিপ্ত হবে

তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎ...

প্রথমবার ভারত সফরে যাচ্ছেন নেপালের প্রধানমন্ত্রী

নেপালের নতুন রাজনৈতিক বাস্তবতায় গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক অধ্যায়ের সূচনা হতে য...

৭১ ও ২৪-এ সশস্ত্র বাহিনীর ভূমিকা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে : প্রধানমন্ত্রী

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন,...

ভবিষ্যৎ বিশ্বের নেতৃত্বে তরুণদের প্রস্তুত করতে হবে : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের বিপুল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার আধুনিক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা