নোয়াখালীতে অটোচালক ও শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
সারাদেশ

অটোচালক ও নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী জেলার পৃথক স্থান থেকে এক অটোচালক ও আরেকজন এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন : বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

নিহতরা হলেন, রাবিনা আক্তার মিম (১৬) নোয়াখালী পৌরসভার ২নম্বর ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর মহল্লার আব্দুর রহিমের মেয়ে এবং স্থানীয় এম এ রশিদ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ফল প্রত্যাশী ছিল ও জসিম উদ্দিন (৩৫) সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রামের মো.নুর করিম বাহারের ছেলে। সে পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।

শনিবার (১৫ অক্টোবর) রাত ৯টার দিকে সদর উপজেলার নোয়াখালী পৌরসভার নম্বর ২ ওয়ার্ডের লক্ষীনারায়ণপুর মহল্লা থেকে নারী শিক্ষার্থীর ও সুবর্ণচর উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের দক্ষিণ চরমজিদ গ্রাম থেকে থেকে অটোচালকের লাশ উদ্ধার হয়।

আরও পড়ুন : দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, অটোচালক জসিম দীর্ঘ দিন থেকে পেটের জটিল সমস্যায় ভুগছিলেন। শনিবার রাত ৯টার দিকে পরিবারের সদস্যদের অজান্তে নিজ ঘরের পাশে থাকা গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

অপরদিকে, এসএসসি ফল প্রত্যাশী রাবিনা আরেক বোনসহ ফুফুর সাথে ভাড়া বাসায় বসবাস করত। তার বাবা প্রবাসী। পরিবারের সদস্যদের অজান্তে সে শয়ন কক্ষের সিলিং ফ্যানের সঙ্গে সন্ধ্যা ৬টার দিকে ওড়না দিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন : ব্রিটেনের নতুন অর্থমন্ত্রী জেরেমি হান্ট

খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের সঙ্গে কথা বলে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

আরও পড়ুন : বিএনপি সন্ত্রাসীদের মহাসমাবেশ ঘটিয়েছে

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

তবে তাৎক্ষণিক এ আত্মহত্যার কোনো কারণ জানা যায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা