দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা
জাতীয়

দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে দুইজন রোহিঙ্গা নেতাকে (মাঝি) উপর্যুপরি কুপিয়ে হত্যা করেছে দুষ্কৃতকারীরা।

আরও পড়ুন : কাবিননামায় যে অর্থ চাওয়া হয়, সেটা ব্ল্যাকমেইলিং

নিহতরা হলেন ১৩ নম্বর থাইংখালী এফ ব্লকের হেড মাঝি মোহাম্মদ আনোয়ার (৩৮) ও এফ/২ ব্লকের সাবমাঝি মৌলভী মোহাম্মদ ইউনুস (৩৮)।

শনিবার (১৫ অক্টোবর) সন্ধ্যা ৬ টার দিকে উখিয়ার থাইংখালী তাজনিমারখোলা সংলগ্ন ১৩ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন : বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

এ বিষয়ে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার (অপস্ এন্ড মিডিয়া) মো. ফারুক আহমেদ জানান, শনিবার সন্ধ্যা ৬ টার দিকে ১৫ /২০ জনের দুষ্কৃতকারী ১৩ নম্বর উখিয়া থাইংখালী তাজনিমারখোলা রোহিঙ্গা ক্যাম্পে ঢুকে পড়ে। পরে তারা এফ ব্লকের হেড মাঝি মো. আনোয়ার ও এফ/২ ব্লকের সাব মাঝি মৌলভী ইউনুসকে দা, কিরিচ দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলে ইউনুস মারা যান এবং আশঙ্কাজনক অবস্থায় আনোয়ারকে উখিয়াস্থ কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

আরও পড়ুন : গোশত-ডিম উৎপাদনে দেশ স্বয়ংসম্পূর্ণ

সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ আরও জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। দুষ্কৃতকারীদের ধরতে এপিবিএন এর একাধিক টীম অভিযান পরিচালনা করছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা