শেষ হলো ৩ দিন ব্যাপী কৃষি মেলা
সারাদেশ

শেষ হলো ৩ দিন ব্যাপী কৃষি মেলা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদের চত্বরে শেষ হলো তিন দিনব্যাপী কৃষি মেলা -২০২২।

আরও পড়ুন : নির্বাচন ঘিরে উত্তাপ ছড়াচ্ছে রাজাপুর

' অর্থকরী ফসল চাষে, অর্থ পুষ্টি দুই-ই আসে'এই প্রতিপাদ্যকে সামনে রেখে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের আওতায় এ মেলার সমাপনী দিন ছিল ১৫ অক্টোবর শনিবার।

শনিবার (১৫ অক্টোবর) বিকেলে মেলার সমাপনী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন মেলার উদ্বোধন করেন।

আরও পড়ুন : প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

মেলার সমাপনী অনুষ্ঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার ফারজানা আজাদ সুমির সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। তিনি বলেন, বর্তমান সরকার দেশে কৃষি বিপ্লব সৃষ্টি করেছে।

দেশে অনেক ছেলে মেয়েরা কৃষি কাজে সম্পৃক্ত হয়ে নিজেদের ভাগ্য বদল করেছে। কৃষি মেলার মাধ্যমে যাঁরা এখনও বেকার রয়েছে তাদের উৎসাহিত করে কৃষি কাজে সম্পৃক্ত করলে বেকারত্ব অনেকাংশে কমে যাবে এবং উৎপাদন বৃদ্ধি পাবে।

আরও পড়ুন : ৭ মার্চের ভাষণ বাজানোর অপরাধে চাকুরিচ্যুত

সরকার ভর্তুকি দিয়ে কৃষকদের মাঝে সার বীজ বিতরণ করছে। তাই প্রতি বছর এ ধরনের মেলা করা হলে নতুন নতুন কৃষি উদ্যেক্তা সৃষ্টি হবে। আর এভাবেই কৃষির সফলতা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আলী আকসার খানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা- কর্মচারী বৃন্দ, উপসহকারী কৃষি কর্মকর্তারা, নার্সারী মালিক ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন : পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আলোচনা সভার আগে মেলা পরিদর্শন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কৃষি কর্মকর্তা।

কৃষি মেলা সম্পর্কে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুসরাত জামান বলেন, এবারের মেলায় ফলদ, ঔষধি, বনজসহ, ভাসমান বেডে সবজি চাষ ও মডেল ভিলেজসহ ২০ টি স্টল শোভাবর্ধন করা হয়েছে। সফলভাবে কৃষি মেলা অনুষ্ঠিত হয়েছে। এজন্য তিনি সকলে ধন্যবাদ জানিয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিএনপি সব নাগরিকের অধিকার সংরক্ষণে দৃঢ় প্রতিজ্ঞ: খন্দকার নাসির

ফরিদপুরের বোয়ালমারীতে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৩২ প্...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

নবীপ্রেমের স্লোগানে মুখরিত মুন্সীগঞ্জ, শত পতাকায় স্বাগত র‍্যালি জুলুস 

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দাওয়াতে ইসলামী বাংলাদেশ, মুন্সীগঞ্জ জেলার উদ্...

চালু হবে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল: প্রধানমন্ত্রী

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচ বিভাগ ও জেলায় ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শ...

ভালোবাসার দামে নিজের শান্তি খোয়ানো ঠিক নয়: প্রভা

অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের অনুভূতি ও জী...

নারায়ণগঞ্জে মাদক কারবারি-পুলিশের গোলাগুলি, আহত ৪

নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইরে মাদক কারবারিদের সঙ্গে পুলিশের গোলাগুলির ঘটনা ঘট...

কুয়েতে বাসের চাপায় বাংলাদেশি চালক নিহত

কুয়েতের জিলিব আল শুয়ুখ এলাকায় দুই বাসের মধ্যে চাপা পড়ে এক বাংলাদেশি বাসচালক ন...

রাজধানীতে ডিএমপির সাঁড়াশি অভিযান, ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৫৯

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪...

ছুটির দিনেও গ্যাসের হাহাকার

ছুটির দিনেও কাটেনি রাজধানীর গ্যাস সংকট। বরং সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ভোগান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা