ইসলামী সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগের অবস্থান
সারাদেশ

ইসলামী সম্মেলনে স্বেচ্ছাসেবকলীগের অবস্থান

তানভীর আহমেদ, গাজীপুর প্রতিনিধি : চন্নাপাড়া দাওয়াতুল সুন্নাতুল মাদ্রাসা ও মসজিদের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে শনিবার (১৫ অক্টোবর) বাৎসরিক ইসলামী মহাসম্মেলন আয়োজন করা হয়।

আরও পড়ুন : নারী পুলিশের হাত কামড়ে পলায়ন

সম্মেলনে স্থানীয় ও আশপাশের এলাকার ধর্মপ্রাণ নর নারীরা স্বতর্ফূত অংশগ্রহন করেন। এবছর সাংসদ মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এর উপস্থিতে মোট ১৩ জন হাফেজকে পাগড়ী প্রধান করা হয়।

এসময় প্রধান অতিথি মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি তার বক্তব্যে বলেন, সবকিছুর মালিক পরম করুণাময় আল্লাহ। এসময় তিনি একটি ব্যক্তিগত ঘটনা বর্ণনা করে বলেন, “আমাকে একটি সরকারী সফরে এই সময় দেশের বাহিরে থাকার কথা ছিলো। কিন্তু আমার অসুস্থতার কারণে আমি সে সফরে যেতে পারিনি।

কারণ আল্লাহ তায়াতা হয়তো চেয়েছেন বিদেশ সফর নয়, বরং আলেম উলামাদের সমাবেশে আমাকে থাকতে হবে”। এজন্যই তিনি বলেন, “আল্লাহ যা করেন ভালোর জন্য করেন।”।

আরও পড়ুন : অটোচালক ও নারী শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ইসলামী মহাসম্মেলন গাজীপুর ৩ আসনের মাননীয় সংসদ সদস্যের আগমন উপলক্ষে দুপুরের পর থেকেই অনুষ্ঠানস্থলে সেবা, শান্তি, প্রগতীর ধারক বাহর বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের শ্রীপুর উপজেলার শাখার সদ্য গঠিত শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মানীত আহবায়ক মোঃ আবুল হোসেন রিপনের নেতৃত্বে নিয়ম শৃংঙ্খলা বজায় রাখতে অবস্থান গ্রহন করে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শামসুল আলম প্রধান, শ্রীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর হাবিবুর রহমান, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুয়ামন কবির হিমু, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলাম

উক্ত অনুষ্ঠানে শ্রীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিনে সভাপতিত্বে ও প্রধান বক্তা হাফেজ ক্বারী হযরত মাওঃফজলুল আব্দুর রহিম(আল-মাদানী) সাহেবের উপস্থিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ হারুণ অর রশিদ ফরিদ ও গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি এ্যাডঃ মোশাররফ হোসেন ভূইয়া, শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আমজাদ হোসেন বিএ প্রমূখ।

আরও পড়ুন : বাস থেকে ফেলে হত্যার অভিযোগ

অনুষ্ঠানে শ্রীপুর পৌর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুয়েল মাহামুদ আসিফের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি নূরে আলম মোল্লা, তেলিহাটি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ লিয়াকত ফকির, জেলা ছাত্রলীগ সভাপতি সুলতান সিরাজুল হক, শ্রীপুর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ফরিদ আহমেদ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইউপি নির্বাচন ঘিরে হামলা-সংঘর্ষ, গুলিবিদ্ধ ৫, আহত একাধিক

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে মুন্সীগঞ্জ...

শেখ হাসিনা, ইনু, নানক, বেনজীরসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমা...

আইপিএলের নিলামে মোস্তাফিজসহ ৭ টাইগার তারকা

গত আসরে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াডে অন্তর্ভুক্তি এবং পরবর্তীতে আকস্মিক ব...

ডিসেম্বরের মধ্যেই মালয়ে‌শিয়ায় কর্মী পাঠানো শুরুর আশা সরকারের

বন্ধুরাষ্ট্র মালয়েশিয়ায় কর্মী প্রেরণের জন্য এখন পর...

তুর্কি প্রেসিডেন্টের নৈশভোজে অংশ নিলেন প্রধানমন্ত্রী ও ডা. জুবাইদা

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ও ফার্স্ট...

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

জেনসেন হুয়াংয়ের পতনের পেছনে আরও এক ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে !

প্রযুক্তি দুনিয়ার অন্যতম প্রভাবশালী মুখ জেনসেন হুয়াংয়ের বিদায়ের ঘটনায় নত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা