সারাদেশ

জাজিরার বিকেনগরে সরকারি খাল ভরাটের অভিযোগ!

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পশ্চিম কাজি কান্দি গ্রামে জমদ্দার বাড়ি থেকে ফজলুুর রহমান বাবুর্চির বাড়ি পর্যন্ত সরকারি খাল জবর দখলের অভিযোগ দেওয়া হয়েছে। ইউনিয়ন চেয়ারম্যান ও ৩ নং ওয়ার্ড মেম্বার বলছেন জনস্বার্থে পানি নিস্কাশনের জায়গা রেখে রাস্তা নির্মাণ করা হচ্ছে।

আরও পড়ুন: নিঃস্ব ইব্রাহিম ২০ বছর ধরে শ্রমিক

স্থানীয় রাসেল জমাদ্দার জানান, বিকেনগন পশ্চিম কাজি কান্দি ২৫৬ নং দাগ জমাদ্দার বাড়ি থেকে ৩৩৮ নং দাগ ফজলুর রহমান বাবুর্চির বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফিট সরকারি হালট বা সরকারি খাল রয়েছে।

এ খাল দিয়ে অত্র এলাকার ৫০০/৭০০ বিঘা ফসলী জমির পানি নিস্কাশন হয়ে থাকে। কতিপয় স্বর্থাম্বেষী লোক ফজলু বাবুর্চি, হাবিব বাবুর্চি, মিজান মুন্সি, আকতার মাদবর বিকেনগর ইউপি চেয়ারম্যান এসকান্দার আলী ভুইয়া ও স্থানীয় ৩নং ওয়ার্ড মেম্বার আঃ সালাম মাদবরের প্রত্যক্ষ সহায়তায় সরকারী হালট বা খালটি অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করে পানি নিস্কাশনের চিরস্থায়ী পথ বন্ধ করে দিচ্ছে।

আরও পড়ুন: পোস্ট অফিস আছে, নেই চিঠি

এতে করে বর্ষা মৌসুমে মাঠের পানি নামতে পারবেনা। ফলে অত্র মাঠে ফসলী জমিতে জলাবদ্ধতার সৃষ্টি হবে। এ সকল জমিতে ফসল ফলানো বন্ধ হয়ে গেলে এলাকার কৃষকদের বিরাট ক্ষতি শাধিত হওয়ার আশংকা রয়েছে। এলাকার লোকজন চেয়ারম্যান ও মেম্বারকে সরকারি খাল বা হালট ভরাট করতে নিষেধ করার পরেও তারা মানছে না। উপায়ান্ত না পেয়ে গত ২৯ সেপ্টেম্বর স্থানীয় রাসেল জমাদ্দার জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।

এ ব্যপারে স্থানীয় জুয়েল জমাদ্দার বলেন, সরকারী খাল বা হালট বন্ধ করে কতিপয় লোক জোর পূর্বক অবৈধ ড্রেজার দিয়ে ভরাট করে পানি নি¯কাশনের রাস্তা বন্ধ করে দিচ্ছে। আমরা বাধা দিলে তা মানছে না।

এ ব্যাপারে স্থানীয় ৩নং ওয়ার্ডের মেম্বার আঃ সালাম বলেন, পানি নিস্কাশনের ব্যবস্থা রেখেই আমরা প্রায় ১ হাজার ৫০০ ফিট কাচা রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছি। কিছু লোক অযথা হয়রানি করার জন্য মিথ্যা অভিযোগ দিয়েছেন। আমরা আপাতত কাজ বন্ধ রেখেছি। ইউএনও স্যার এর নির্দেশ পেলে কাজ করবো।

এ ব্যাপারে বিকেনগর ইউপির চেয়ারম্যান এসকান্দার আলী ভুইয়া বলেন, জমদ্দার বাড়ি থেকে বাবুর্চি বাড়ি পর্যন্ত প্রায় ৫০০ ফিট সরকারী হালটে মাটি ভরাট করার বিষয়ে অভিযোগ পেয়ে আপাতত কাজ বন্ধ রেখেছি। এখানে প্রায় ১ হাজার লোক বসবাস করে। তারা প্রায় ৫০ বছর যাবত রাস্তার অভাবে বাড়ি থেকে বের হতে পারেনা। তাই পানি নিস্কাশনের ব্যবস্থা রেখে জনস্বার্থে রাস্তা নির্মাণের উদ্যোগ নিয়েছি।

এ ব্যপারে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কামরুল হাসান সোহেল বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। আপাতত কাজ বন্ধ রয়েছে। সরেজমি তদন্ত করে ব্যবস্থা নিব।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

নোয়াখালীতে জমি বিরোধে কুপিয়ে জখম, বৃদ্ধের মৃত্যু

নোয়াখালীর সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলায় গুরুতর আহত আমিন উল্যা...

গ্যাস সংকটে ভালুকায় শিল্পকারখানায় অচলাবস্থা

গ্যাসের সরবরাহ অপ্রতুল ও চাপ কম থাকায় ময়মনসিংহের ভালুকার শিল্পাঞ্চলে উৎপাদন ব...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

আবারও বাড়ল সোনার দাম, ভরিতে ৫৪৮২ টাকা

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

জিতকে কটাক্ষ, নিজ ভক্তদের সাবধান করলেন দেব

ওপার বাংলার অভিনেতা জিতের নতুন সিনেমা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষ ও হে...

দিনাজপুরে যৌথ বাহিনীর অভিযানে সাপের বিষ উদ্ধার, গ্রেপ্তার ৪

দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় বিজিবি সদস্যদের বিশেষ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ ৩...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা