সারাদেশ

হানিমুনে গিয়ে স্বামীকে মারধর!

সান নিউজ ডেস্ক: পটুয়াখালীর কুয়াকাটায় হানিমুনে গিয়ে স্বামীকে মারধরের অভিযোগ উঠেছে। এমনকি স্ত্রী নুরে জান্নাত প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী মনিরুল ইসলাম নামের এক পর্যটক। বিষয়টি নিশ্চিত করেছেন ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ।

আরও পড়ুন: আবারও ভাঙনের মুখে জাতীয় পার্টি

মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) দিনগত রাতে ওই সমুদ্র সমুদ্র সৈকতের জিরো পয়েন্টের ফ্রাই মার্কেটের কাছে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মনিরুলকে হেফাজতে নিলেও উদ্ধার করতে পারেনি তার স্ত্রী নুরে জান্নাতকে।

ভুক্তভোগী মনিরুল ইসলাম জানান, তিনি বরগুনার কেজি স্কুল এলাকার আনোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন সিঙ্গাপুরে ছিলেন। পাঁচদিন আগে তাদের বিয়ে হয়েছে। মঙ্গলবার মনিরুল স্ত্রীকে নিয়ে কুয়াকাটায় আসেন। সন্ধ্যায় তারা সৈকতে ঘুরতে যান। ঘোরাঘুরির পর ওই দম্পতি রুমে ফিরে আসেন। পরে স্ত্রীর অনুরোধে মনিরুল আবারও সৈকতে ঘুরতে যান। সৈকতের জিরোপয়েন্টের ফ্রাই মার্কেটের কাছে গেলে ৪ থেকে ৫ জন লোক তার ওপর হামলা করে। এ সময় তার স্ত্রী তাদের সঙ্গে পালিয়ে যায়। হামলাকারীদের মধ্যে তার স্ত্রীর প্রেমিক ছিলেন বলে দাবি করেন মনিরুল।

আরও পড়ুন: চ্যাম্পিয়নদের বরণে ছাদখোলা বাস

অন্যদিকে, মনিরুলের শ্বশুর হারুন অর-রশিদ মুঠো ফোনে বলেন, আমরা বিষয়টি শোনার সঙ্গে সৈকতে এসেছি। আমার মেয়ে এখন কোথায় আছে তা এখনও জানতে পারিনি। মেয়ে জামাইকে বাড়িতে নিয়ে যাচ্ছি। আমরা পারিবারিকভাবে বিষয়টি দেখবো।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা জোন পুলিশ পরিদর্শক হাসনাইন পারভেজ বলেন, খবর পেয়ে মারধরের স্বীকার পর্যটক মনিরুলকে উদ্ধার করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। আমাদের কয়েকটি দল আশপাশে খোঁজাখুঁজি করছে, কিন্তু তার স্ত্রী নুরে জান্নাতকে পাওয়া যায়নি। মনিরুলকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা