চোরাই গরু ও পিক-আপসহ আটক ৪
সারাদেশ

চোরাই গরু ও পিক-আপসহ আটক ৪

নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রামের ভবানীপুর গ্রাম থেকে চুরি যাওয়া দুটি ষাঁড় গরু ও চুরির কাজে ব্যবহৃত পিকআপসহ চার চোরকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে ভোর রাতে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দোপাড়া গ্রামের দিলবার হোসেনের ছেলে ১৩ মামলার আসামী নুর ইসলাম (৩১), আকমুল গ্রামের জামাল সরদারের ছেলে আমিনুল ইসলাম সরদার (৩২), কুরাহার আয়না পাড়া গ্রামের মৃত আবু সাঈদের ছেলে জামাল ফকির (৩৫) ও কুলুপাড়া গ্রামের আতিয়ার মোল্লার ছেলে আশিকুল ইসলাম মোল্লা (৩৩)।

থানা সুত্রে জানা যায়, সোমবার (১৯ সেপ্টেম্বর) রাতে চোরেরা ভবানীপুর গ্রামের আব্দুস সামাদের বাড়ির গোয়াল ঘরের তালা ভেঙ্গে দুটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়। পরে তিনি এ ব্যাপারে থানায় অভিযোগ করলে রাতেই অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব ও ওসি আবু সিদ্দিকের নেতৃত্বে বড়াইগ্রাম থানা পুলিশের একটি টিম তদন্তে নামে।

আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

তদন্তকালে আধুনিক তথ্য প্রযুক্তির ব্যবহারসহ পুলিশের আপ্রাণ চেষ্টায় ভোর রাতে উপজেলার আহম্মেদপুরসহ বিভিন্ন এলাকা থেকে চুরি যাওয়া দুটি ষাঁড় ও চুরির কাজে ব্যবহৃত পিকআপসহ অভিযুক্তদের আটক করা হয়।

বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক জানান, মঙ্গলবার তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

রেস্তোরাঁ খাত চরম সংকটে, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃ...

জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

রাজধানীর মিরপুর-১ নম্বরে মধ্যরাতে রাড্ডা এমসিএইচ-এ...

বয়ফ্রেন্ড দিবস আজ, প্রিয়জনকে দিন ছোট্ট চমক

প্রিয় মানুষকে ভালোবাসা ও গুরুত্ব জানানোর জন্য বিশ্বজুড়ে নানা বিশেষ দিবস পালিত...

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৩৬৩

কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযান চালিয়ে আরও ৩৬৩ জনকে আটক করেছে পুলিশ। পঞ্চম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা