সারাদেশ

২০ লাখ টাকায় বিক্রি হলো আলোচিত ‘কালো মানিক’

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ উপজেলার উত্তর ঝাটিবুনিয়া গ্রামের আলোচিত ষাঁড় ‘কালো মানিক’ অবশেষে বিক্রি হয়েছে। একসময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে উপহার দেওয়া ৪৫ মণের এই বিশাল আকৃতির ষাঁড়টি ২০ লাখ টাকায় বিক্রি করেন খামারি সোহাগ মিয়া।

শনিবার (২৪ মে) রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাটে গরুটি বিক্রি করা হয়।

এদিকে বিশাল আকৃতির ‘কালো মানিক’কে ঘিরে হাটজুড়েও ছিল ক্রেতা ও দর্শনার্থীদের ব্যাপক আগ্রহ। গরুটির সঙ্গে ছবি তুলতে ও এক নজর দেখতে ভিড় করেন অনেকে।

খামারি সোহাগ মিয়া জানান, দীর্ঘ সাত বছর ধরে সন্তানের মতো করে গরুটিকে লালন-পালন করেছেন তিনি। শুরুতে গরুটির দাম ২২ লাখ টাকা চাইলেও শেষ পর্যন্ত সিলেটের ব্যবসায়ী ফাহিমের কাছে ২০ লাখ টাকায় বিক্রি করেন।

সোহাগ মিয়া বলেন, ষাঁড় বিক্রির এই টাকা দিয়ে আমি বড় একটি গরুর ফার্ম করতে চাই। যিনি গরুটি কিনেছেন তিনি আমাকে দাওয়াত দিয়েছেন। এখন পরিবারসহ সিলেটে আছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

জানা গেছে, ‘কালো মানিক’ প্রায় ১২ ফুট দৈর্ঘ্য ও ছয় ফুট উচ্চতার ছিল। বিশাল আকৃতির এই ষাঁড়টি দেখতে প্রতিদিনই দূর-দূরান্ত থেকে মানুষ ভিড় করতেন সোহাগ মিয়ার বাড়িতে।

এর আগে গত বছর ‘কালো মানিক’কে উপহার হিসেবে খালেদা জিয়ার কাছে নিয়ে যান সোহাগ। পরে পরিবারের স্বচ্ছলতার জন্য গরুটি কাজে লাগানোর পরামর্শ দেওয়া হলে সেটি আবার নিজ বাড়িতে ফিরিয়ে এনে লালন-পালন করতে থাকেন খামারি সোহাগ মিয়া।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

সেপ্টেম্বরে তফসিল, ডিসেম্বরে স্থানীয় নির্বাচনের প্রথম ধাপ : সিইসি

সেপ্টেম্বরের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচনের তফসিল দেওয়ার পরিকল্পনা করছে নির...

উপকূলীয় এলাকায় টহল কার্যক্রম আরও জোরদার করার পরিকল্পনা আছে: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সুন্দরবন ও উপকূলীয় এলাকায় সার্বিক...

একটি পরিচ্ছন্ন নান্দনিক শহরের প্রত্যাশা!

*ইদ্রাকপুর কেল্লাকে ঘিরে ঐতিহ্য সংরক্ষণ ও পরিকল্পিত নগরায়ণে বদলে...

নোয়াখালী হাসপাতালের আরএমওকে নিয়ে এন্তার অভিযোগ

নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসি...

মাদারীপুরে সর্বজনীন পেনশন মেলা অনুষ্ঠিত 

সর্বজনীন পেনশন স্কিমে অংশগ্রহণ নিশ্চিত করবে ভবিষ্যৎ জীবন’—এই প্রত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা