সারাদেশ

চট্টগ্রামের জঙ্গল ছলিমপুরে যৌথ বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সন্ত্রাসীদের দীর্ঘদিনের দুর্ভেদ্য অঞ্চল জঙ্গল ছলিমপুরে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হওয়ার কথা জানিয়েছে র‌্যাব।

র‌্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান এ ঘটনার জন্য জঙ্গল ছলিমপুরের অদৃশ্য নিয়ন্ত্রক ইয়াছিন বাহিনীকে দায়ী করেছেন।

তিনি বলেন, রোববার (২৪ মে) দিবাগত রাত ১টার দিকে যৌথ বাহিনীর ক্যাম্পে ইয়াছিন বাহিনী হামলা চালায়। এরপর দুই ঘণ্টা ধরে সেখানে গোলাগুলি হয়। তবে কেউ হতাহত হয়েছেন কি না, সেই তথ্য দিতে পারেননি এই র‌্যাব কর্মকর্তা।

জঙ্গল ছলিমপুরকে বলা হত রাষ্ট্রের ভেতর আলাদা আরেক রাষ্ট্র। দখলদারদের অনুমতি ছাড়া সেখানে কেউ প্রবেশ করতে সাহস করতেন না।

২০২২ সালে এই খাস জমি দখলমুক্ত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, আইকনিক মসজিদ, ইকো পার্কসহ বিভিন্ন স্থাপনা করার পরিকল্পনা নিয়েছিল আওয়ামী লীগ সরকার। কিন্তু উচ্ছেদ অভিযানে গিয়ে বারে বারে বাধার মুখে পড়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

এ বছর ১৯ জানুয়ারি র‌্যাবের একটি দল কয়েকটি মাইক্রোবাসে করে সেখানে অভিযানে যায়। সেখানে মাইকে ঘোষণা দিয়ে র‌্যাব সদস্যদের ঘিরে তিনজনকে আটকে ফেলে স্থানীয়রা। তাদের পিটুনিতে নিহত হন র‌্যাবের উপ-সহকারী পরিচালক নায়েক সুবেদার মোতালেব হোসেন ভূঁইয়া।

এরপর গত ৯ মার্চ আইন-শৃঙ্খলা বাহিনীর তিন হাজার ১৮৩ জন সদস্যকে নিয়ে সেখানে অভিযানে যায় স্থানীয় প্রশাসন। তাদের মধ্যে সেনাবাহিনীর ৪৮৭, বিজিবি ১২২ জন, র‌্যাবের ৩৭১ জন সদস্য ছিলেন। তিনটি হেলিকপন্টার, ১৫টি এপিসি, ডগ স্কোয়াড, ১২টি ড্রোন ব্যবহার করা হয় অভিযানে।

অভিযানে বেশ কয়েকজনকে ধরা হলেও ইয়াছিন ছিলেন অধরা।

প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলায়। তবে ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলাবাজার এলাকা দিয়ে। বায়েজিদ লিঙ্ক রোড দিয়ে ভাটিয়ারি যাওয়ার পথে ডান দিকে পাহাড়-জঙ্গল ঘেরা দুর্গম স্থান এই ছলিমপুর।

স্থানীয় লোকজনদের ভাষ্য, ২০০২-০৩ সাল থেকে সেখানে বসতি শুরু হয়। জঙ্গল ছলিমপুরের পুরো ছিন্নমূল এলাকাকে ১১টি খণ্ড করা হয় ব্যবস্থাপনার সুবিধার জন্য।

আর আলীনগর এলাকাটি ‘আলী নগর বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে পরিচালিত হলেও তার পুরা নিয়ন্ত্রণ ছিল ইয়াছিনের হাতে।

গত মার্চের অভিযানের পর জঙ্গল ছলিমপুরের নিয়ন্ত্রণ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ফেরার দাবি করা হয় প্রশাসনের তরফে।

চট্টগ্রামের নবনিযুক্ত পুলিশ সুপার মাসুদ আলম গত ১৭ মে বলেন, সরকার ছলিমপুরে পুলিশ ট্রেনিং একাডেমি নির্মাণের পরিকল্পনা করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আগামী ৩১ মে জঙ্গল ছলিমপুর পরিদর্শনের কথা রয়েছে।

সাননিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন, আদালতের রায় ১১ বছর পর

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ১৩ বছর বয়সী নিজের মেয়েক...

লোকালয়ে বাঘের পায়ের ছাপ, আতংকে এলাকায় মাইকিং

শরণখোলার লোকালয়ে সোমবার সকালে বাঘের পায়ের ছাপ দেখে...

খাগড়াছড়িতে অস্ত্র, মটরসাইকেল, টাকাসহ ৪ ডাকাত গ্রেপ্তার

খাগড়াছড়ির মাটিরাঙায় দেশীয় অস্ত্রসহ ৪ ডাকাতকে আটক...

তিনশ' বছরের ঐতিহ্য বহন করছে পাঁচগাও ‘লাল দুর্গা’

সনাতনী ধর্মাবলম্বীদের আনন্দ, উল্লাস আর ভক্তির বর্ণ...

জাল টাকা তৈরির সরঞ্জামসহ যুবক গ্রেপ্তার, উদ্ধার ২ লাখ টাকা

মুন্সীগঞ্জের শ্রীনগরে জাল টাকা তৈরির সময় শ্রাবন হো...

অন্তর্বাসের দাম ৬১৭ কোটি টাকা, যা দিয়ে তৈরি

দীর্ঘ আট বছর পর আবারও ফিরেছে ভিক্টোরিয়াস সিক্রেটের বিখ্যাত ‘ফ্যান্টাসি...

দুর্গাপূজা উপলক্ষে রংপুর-রাজশাহী-চট্টগ্রাম সফরে প্রধানমন্ত্রী

শারদীয় দুর্গোৎসবের মহানবমী উপলক্ষে রংপুরের পূজামণ্...

বিয়ের প্রস্তাব পেয়েছেন ৬০ থেকে ৭০টি, ছিলেন বিবাহিত পুরুষেরাও

পাকিস্তানের রিয়েলিটি শো ‘তামাশা ৫’-এর রানারআপ এজরা আয়েশা জানিয়েছে...

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত বেড়ে ১৪

নাটোরের বড়াইগ্রামের বনপাড়া এলাকায় যাত্রীবাহী বাসের...

বদলগাছীতে সনাতন ধর্মাবলম্বী দুস্থদের মাঝে বস্ত্র বিতরণ

নওগাঁর বদলগাছী উপজেলায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা