সুন্দরগঞ্জে হারিয়ে যাচ্ছে বাঁশ শিল্প
সারাদেশ

হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাঁশ শিল্প

গাইবান্ধা জেলা প্রতিনিধি : আর্থিক টানাপোড়েনে দিলীপ চন্দ্রের পড়াশোনা করা হয়নি। ১৫ বছর বয়সে বেছে নিতে হয়েছে পৈতৃক পেশা। বাঁশ দিয়ে ডালা, কুলা, চালুন, ধান রাখার ডুলিসহ বিভিন্ন জিনিসপত্র তৈরির কাজ শুরু করে বাজারে বিক্রি করে দিলীপ চন্দ্রের সংসার চলছে।

আরও পড়ুন : করোনায় ৫ জনের প্রাণহানি

দিলীপ চন্দ্রের বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার মীরগঞ্জ পাটনিপাড়া এলাকায়। প্রায় ১৫০ নারী ও পুরুষ সংসার চালান বাঁশের তৈরি জিনিসপত্র তৈরী করে। আশপাশের হাট-বাজার থেকে সংগ্রহ করা বাঁশ দিয়েই এসব জিনিস তৈরি করা হয়।

শুধু সুন্দরগঞ্জ নয় গাইবান্ধার বিভিন্ন উপজেলার বাজারগুলোতেও মীরগঞ্জ পাটনিপাড়া এলাকার বাঁশের তৈরী জিনিসপত্রের সুনাম রয়েছে। তবে বাঁশের দাম বেড়ে যাওয়ার পাশাপাশি প্লাস্টিক পণ্য সহজলভ্য হওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিগণ।

আরও পড়ুন : শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

গ্রামের বেশির ভাগ বাড়িতে বাঁশের কাজ চলছে। বাড়ির বারান্দা থেকে শুরু করে উঠানের কোনো জায়গা ফাঁকা নেই। পরিবারের সবাই মিলে এ কাজ করে। কেউ বাঁশ কাটছেন, কেউ বাঁশ চেঁচেছুলে পাতলা করছেন। কেউ আবার ডালা-কুলা বানাচ্ছে।

মীরগঞ্জ পাটনিপাড়া এলাকার কারিগরগণ বলেন, মীরগঞ্জসহ আশপাশের বিভিন্ন বাজার থেকে তাঁরা বাঁশ সংগ্রহ করেন। এক বছর আগেও এসব বাজারে একটি বাঁশের দাম ছিল ১২০ থেকে ১৫০ টাকা। বর্তমান বাজারে প্রতিটি বাঁশ ২০০ থেকে ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। এতে আগের চেয়ে তাঁদের উৎপাদন খরচ বেড়ে গেছে।

আরও পড়ুন : মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের গাইবান্ধা শাখার সহকারী মহাব্যবস্থাপক রবীন্দ্র নাথ রায় বলেন, সুন্দরগঞ্জের মীরগঞ্জ পাটনিপাড়ার বাঁশ শিল্পের স্থানীয়ভাবে সুনাম আছে। এ শিল্পের সঙ্গে জড়িত ব্যক্তিগণ চাইলে তাঁদের ঋণ দেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা