আন্তর্জাতিক

মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

সান নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী করোনাভাইরাস মহামারি শেষ হয়েছে। ২০২০ সালে করোনা মহামরি শুরুর পর থেকে প্রাণঘাতী এই রোগে মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে বিশ্বে এখনও শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তবে দেশটির প্রেসিডেন্ট জো বাইডেন দাবি করেছেন, যুক্তরাষ্ট্র করোনা

আরও পড়ুন: ডিবি পুলিশের ৭ সদস্যের কারাদণ্ড

রোববার যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চলীয় রাজ্য মিশিগানের বৃহত্তম নগর ডেট্রয়েটে একটি অটো শো উদ্বোধণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন জো বাইডেন। সেখানে মার্কিন নিউজ চ্যানেল সিবিএসকে একটি সাক্ষাৎকারও দেন তিনি।

সাক্ষাৎকারে তাকে যুক্তরাষ্ট্রের বর্তমান কোভিড পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে অটো শো উপভোগ করতে আসা জনতার দিকে ইশারা করে সিবিএসের সাংবাদিককে তিনি বলেন, ‘আপনি নিশ্চয়ই এখানে উপস্থিত লোকজনের একটি ব্যাপার খেয়াল করেছেন— কেউই এখানে মাস্ক পরেননি এবং সবাইকে খুবই উৎফুল্ল দেখাচ্ছে। আমার মনে হয় দেশের পরিস্থিতিতে পরিবর্তন আসছে। আমরা মহামারির সেই ভয়াল অধ্যায় পেছনে ফেলে এসেছি। যুক্তরাষ্ট্রে মহামারি শেষ হয়েছে।’

সম্প্রতি অবশ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রিয়েসুসও বলেছেন, বিশ্বজুড়ে করোনা মহামারির সমাপ্তির নানা লক্ষণ ইতোমধ্যেই প্রত্যক্ষ করা যাচ্ছে।

তবে বাইডেনের এই বক্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের বিরোধী দল রিপাবলিকান পার্টির নেতারা। দেশটির সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও রিপাবলিকান পার্টির জেষ্ঠ্য নেতা মাইক পম্পেও সোমবার এক টুইটবার্তায় বলেন, ‘বাইডেন এখন বলছেন করোনা মহামারি দূর হয়ে গেছে, কিন্তু টিকা না নেওয়ার অভিযোগে মার্কিন বাহিনীর প্রায় ১০ হাজার সেনাসদস্যকে বহিষ্কার করেছেন তিনি।’

আরও পড়ুন: মুক্তিযোদ্ধা সংসদের নির্বাচন নভেম্বরে

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহান শহরে বিশ্বের প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়। করোনায় প্রথম মৃত্যুর ঘটনাটিও ঘটেছিল চীনে।

তারপর অত্যন্ত দ্রুতগতিতে বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়তে শুরু করে প্রাণঘাতী এই ভাইরাসটি। পরিস্থিতি সামাল দিতে ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

কিন্তু তাতেও অবস্থার উন্নতি না হওয়ায় অবশেষে ওই বছরের ১১ মার্চ করোনাকে মহামারি হিসেবে ঘোষণা করে ডব্লিউএইচও।

আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তথ্য অনুযায়ী, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৬১ কোটি ৭৫ লাখ ৭৩ হাজার ৮২১ জন এবং এ রোগে মৃত্যু হয়েছে মোট ৬৫ লাখ ৩১ হাজার ৯০৯ জনের।

বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্ত ও মৃত্যুর হিসেবে মহামারির শুরু থেকে এখন পর্যন্ত শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে প্রথম করোনা রোগী শনাক্ত হয় ২০২০ সালের ২০ জানুয়ারি। তারপর থেকে গত ৩২ মাসে দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৯ কোটি ৭৫ লাখ ৫৪ হাজার ৫৫৫ জন এবং এই রোগে মৃত্যু হয়েছে মোট ১০ লাখ ৭৮ হাজার ৯৩৮ জনের।

গত কিছুদিনে বৈশ্বিকভাবে দৈনিক সংক্রমণ-মৃত্যু অনেকখানি কমেছে, সেই সঙ্গে যুক্তরাষ্ট্রেও কমেছে এই রোগের প্রকোপ। কিন্তু তারপরও বর্তমানে দেশটিতে গড়ে প্রতিদিন করেনায় ৪০০ জনের মৃত্যু হচ্ছে বলে জানিয়েছেন ‍যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। গত ৭ দিনে দেশেটিতে কোভিডজনিত অসুস্থতায় মারা গেছেন ৩ হাজারেরও বেশি মানুষ।

বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ও যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট অব অ্যালার্জি অ্যান্ড ইনফেকশাস ডিজিজের প্রধান ডা. অ্যান্থনি ফাউসি সোমবার এক সাক্ষাৎকারে বলেন, ‘এটা ঠিক যে যুক্তরাষ্ট্রের সম্প্রতি করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যুহার কমেছে, তবে এখনও প্রতিদিন যে পরিমাণ মানুষ এ রোগে মারা যাচ্ছেন— তা রীতিমতো অগ্রহণযোগ্য।’

আরও পড়ুন: ফায়দা লুটতে চায় মিয়ানমার

বাইডেন প্রশাসনের কর্মকর্তারাও সোমবার বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন যে আপাতত দেশের কোভিডনীতির পরিবর্তন ও করোনা সংক্রান্ত স্বাস্থ্যবিধি তুলে নেওয়ার কোনো পরিকল্পনা সরকারের নেই।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গোয়ালন্দে আশুরায় অংশ নিয়ে একজনের মৃত্যু 

রাজবাড়ীর গোয়ালন্দে পবিত্র মহররমের আশুরার মাতমে অংশ নিয়ে বাবু শেখ (৫৫) নামে ব্...

সুন্দরবনে বনদস্যুদের সঙ্গে গোলাগুলি, গুলিবিদ্ধ ৩

খুলনার কয়রা উপজেলার সুন্দরবনের গভীর এলাকায় বাংলাদেশ কোস্ট গার্ডের পরিচালিত এক...

চীন-মালয়েশিয়া সফর শেষে দেশে ফিরলেন তারেক রহমান

মালয়েশিয়া ও চীনে গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরে এসেছেন প্রধানমন্ত্...

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা