ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রানির শেষকৃত্যানুষ্ঠান শুরু

সান নিউজ ডেস্ক: রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যানুষ্ঠান শুরু হয়েছে। যুক্তরাজ্যের স্থানীয় সময় বেলা পৌনে ১১টার দিকে দিনের প্রথম শোক যাত্রা শুরু হয়েছে। ওয়েস্টমিনস্টার হল থেকে রানির কফিন আস্তে আস্তে রাষ্ট্রীয় শেষকৃত্যানুষ্ঠানের জন্য ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হচ্ছে।

আরও পড়ুন: তাইওয়ানকে রক্ষা করবে যুক্তরাষ্ট্র

গ্যারিসন সার্জেন্ট মেজর অ্যান্ড্রু স্ট্রোক শোকযাত্রা শুরু করেন। উইন্ডসর ক্যাসেলের দিকে পায়ে হেঁটে ধীরে ধীরে আসতে শুরু করেছে জনতা। তাদের মধ্যে যেমন রয়েছেন রানির পরিবারের তরুণ সদস্যরা, তেমনি আছেন বয়স্ক সৈনিকরাও।

তিনি প্রয়াত স্বামী ডিউক অব এডিনবরা, তার বাবা রাজা ষষ্ঠ জর্জ, তার মা এবং বোন প্রিন্সেস মার্গারিটের কবরের পাশে সমাহিত হবেন।

আরও পড়ুন: শ্রীলঙ্কার সুদিন!

এবার সবাই নতুন কোন যুগের সূচনা নয় বরং একটি যুগের সমাপ্তির প্রত্যক্ষদর্শী হতে এসেছেন। প্রায় দুই হাজার মানুষ রানির শেষকৃত্যে অংশ নিচ্ছেন। রাজধানীর রাস্তায় জড়ো হতে শুরু করেছে হাজার হাজার মানুষ।

শেষকৃত্যের আগে রাজা তৃতীয় চার্লস জানিয়েছেন, তার এবং তার পরিবারের প্রতি এতো জনসমর্থন দেখে তিনি অভিভূত। বিদেশি রাজপরিবারের সদস্য এবং বিশ্ব নেতারাও এতে অংশ নিচ্ছেন।

আরও পড়ুন: বিএনপিকে কাভারেজ বেশি দেওয়া হচ্ছে

স্কুলসহ অনেক দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যাংকও আজ বন্ধ থাকবে। অ্যাবে থেকে রানির মরদেহ নিয়ে শোক মিছিল মধ্য লন্ডনের হাইড পার্ক কর্নারে নিয়ে যাওয়া হবে। এরপর রানির মরদেহ উইন্ডসর দুর্গে নিয়ে যাওয়া হবে।

ওয়েস্টমিনস্টার অ্যাবের দরজা স্থানীয় সময় সকাল ৮টায় খুলে দেওয়ার পরই সেখানে অতিথিরা প্রবেশ করতে শুরু করেন। এই অনুষ্ঠানকে ঘিরে পার্লামেন্ট স্কয়ার এবং ভিক্টোরিয়া স্ট্রিটের স্বাভাবিক চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইভিএম কিনতে ৮৭১১ কোটি টাকা চায় ইসি

এর মধ্যেই রাজনীতিকরা অ্যাবেতে প্রবেশ করে আসন গ্রহণ করতে শুরু করেছেন। কুইন কনসোর্ট ক্যামিলার পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার ছেলে টম পার্কার বোয়েলস প্রবেশ করেছেন। যুক্তরাজ্যের বর্তমান ও সাবেক মন্ত্রীদের পাশাপাশি আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের রাজনীতিকরাও আসতে শুরু করেছেন।

নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে রানিকে শেষবিদায় জানানোর আয়োজন করা হয়েছে। ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে পুরো দেশেই শোকের ছায়া নেমে এসেছে। এর আগে বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, তার শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে এই দিনটিতে।

আরও পড়ুন: সম্রাটের জামিনের মেয়াদ বাড়ল

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রাজপরিবারের প্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। ৯৬ বছর বয়স্ক রানি বার্ধক্যজনিত শারীরিক জটিলতায় ভুগছিলেন।

ব্রিটেনকে দীর্ঘ ৭০ বছর শাসন করা এই রানিকে রাজকীয়ভাবেই জানানো হচ্ছে বিদায়। তবে দ্বিতীয় এলিজাবেথের রাজকীয় এই শেষকৃত্যানুষ্ঠানে আজ লন্ডন এবং উইন্ডসরে বেশ কিছু রীতি অনুসরণ করা হচ্ছে।

স্থানীয় সময় বিকেল ৪টায় সেন্ট জর্জ চ্যাপেলে যেখানে রানিকে সমাহিত করা হবে, তার পাশে সমাহিত করার পূর্বের আনুষ্ঠানিকতা শুরু হবে। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় রাজপরিবারের সদস্যরা চ্যাপেলে ফিরে আসবেন।

সেখানে পারিবারিক দাফন ক্রিয়াকর্মের মধ্য দিয়ে রানি দ্বিতীয় এলিজাবেথকে তার স্বামী প্রয়াত ডিউক অব এডিনবরার পাশে সমাহিত করা হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

তিস্তায় যৌথ কারিগরি সমীক্ষা করবে বাংলাদেশ ও চীন

তিস্তা নদী ব্যবস্থাপনা প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ ও চীন যৌথভাবে একটি কারিগরি...

সাড়ে ৬ বছর পর শেষ হচ্ছে মোংলা বন্দরের মেগা ড্রেজিং প্রকল্প   

মোংলা বন্দরকে পূর্ণাঙ্গ কার্যক্ষম ও সচল রাখতে অবশেষে সমাপ্তির পথে আউটার বারের...

মুন্সীগঞ্জ সদরে ৩০ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার 

মুন্সীগঞ্জে অভিযান চালিয়ে ৩০ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা