রানি এলিজাবেথের শেষকৃত্য আজ
আন্তর্জাতিক

রানি এলিজাবেথের শেষকৃত্য আজ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য অনুষ্ঠিত হচ্ছে আজ। স্থানীয় সময় সোমবার সকাল ১১ টায় লন্ডনের ওয়েস্টমিনস্টার অ্যাবেতে শুরু হবে সার্বিক আনুষ্ঠানিকতা।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক অবরোধ

বাকিংহাম প্রাসাদে রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে এক সংবর্ধনায় গতরাতে আমন্ত্রিত রাষ্ট্র ও সরকারপ্রধানরা প্রথমবারের মতো একত্রিত হয়েছেন। আজ তারা অংশ নেবেন ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির জন্য আয়োজিত রাষ্ট্রীয় প্রার্থনায়।

ওয়েস্টমিনস্টার অ্যাবে গির্জায় লোকজনের ধারণক্ষমতা দুই হাজার। তাই পাঁচ শতাধিক বিদেশি অতিথির বাইরে অন্যদের সেখানে প্রবেশাধিকার সীমিত করা হয়েছে।

এদিকে, রানির শেষকৃত্য উপলক্ষ্যে সর্বোচ্চ নিরাপত্তা জারি করা হয়েছে।

আরও পড়ুন: টাইফুনের আঘাতে লন্ডভন্ড উপকূল

বাকিংহাম প্রাসাদ থেকে দেওয়া এক ঘোষণায় জানানো হয়, তার শেষকৃত্য সম্পন্ন হবে ১৯ সেপ্টেম্বর। ব্রিটেনে ছুটি ঘোষণা করা হয়েছে এই দিনটিতে।

রানি দ্বিতীয় এলিজাবেথ ছিলেন ব্রিটেনের ইতিহাসে দীর্ঘতম সময় সিংহাসনে আসীন রাজশাসক। স্কটল্যান্ডের ব্যালমোরাল প্রাসাদে তার পরিবারের সদস্যদের উপস্থিতিতে গত ৮ সেপ্টেম্বর ৯৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

রানির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়ার প্রকাশিত বিবরণে বলা হয়েছে সোমবার সকালের দিকে রানির মরদেহ ওয়েস্টমিনস্টার প্রাসাদ থেকে ওয়েস্টমিনস্টার অ্যাবেতে নিয়ে যাওয়া হবে।

আরও পড়ুন: বাসচাপায় প্রাণ গেলো ইমাম-মুয়াজ্জিনের

রাজা তৃতীয় চার্লস ও রাজপরিবারের সদস্যরা কফিনের সঙ্গে সঙ্গে পায়ে হেঁটে যাবেন। রাজকীয় নৌবাহিনীর ১৪২ জন নাবিক একটি কামানবাহী শকটে করে কফিনটি টেনে নিয়ে যাবেন। তখন সেখানে দুই হাজারেরও বেশি আমন্ত্রিত অতিথি উপস্থিত থাকবেন।

বিকেল ৩টার পর শুরু হবে রানির শবযাত্রা। এতে 'লং ওয়াকে' অংশ নেবেন হাজার-হাজার ব্রিটিশ। রানির কফিন নিয়ে যাওয়া হবে উওন্ডসর ক্যাসেলের সেন্ট জর্জ'স চ্যাপেলে। সেখানে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় জীবনসঙ্গী প্রিন্স ফিলিপের সাথে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

আরও পড়ুন: বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ

উইন্ডসরের ডিন সেখানে একটি প্রার্থনা পরিচালনা করবেন। প্রায় ৮০০ জন লোক এতে উপস্থিত থাকবেন বলে মনে করা হচ্ছে। এসব হয়ে যাওয়ার পর সোমবারই রানির পরিবারের ঘনিষ্ঠ লোকজনদের জন্য আরেকটি প্রার্থনা সভা হবে। এরপর রানির কফিনটি সেন্ট জর্জ গির্জার রয়্যাল ভল্টে সমাহিত করা হবে। যেখানে রানির স্বামী এডিনবার্গের প্রয়াত ডিউকের মরদেহ সমাধিস্থ করা হয়েছে। সূত্র: বিবিসি, ব্লুমবার্গ

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুই সন্তানসহ কীটনাশক পান আছিয়ার, পরিবারের কেউ বেঁচে রইলো না

স্বামীর দ্বিতীয় বিয়ে, তালাকের হুমকি, পারিবারিক বির...

কেশবপুরে সাংবাদিককে নাশকতা মামলায় গ্রেপ্তার, আদালতে সোপর্দ

মোহনা টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি, দৈনিক সত্য প...

কেশবপুরে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা

মহান মুক্তিযুদ্ধের চেতনা, শহীদ বুদ্ধিজীবীদের আত্মত...

প্রধানমন্ত্রীর সঙ্গে দুপুরে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতার পরিপ্রেক্ষি...

ইনু, লতিফ, দীপু মনি, রূপাসহ ১০ আসামী ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহা...

নেপালে প্রভাব ফেরাতে মরিয়া ভারত, পাল্লা দিচ্ছে চীন

এক নজরে নেপালে ভারত ও চীনের প্রভাব

নিউজিল্যান্ড টেস্ট দলে পরিবর্তন, ডাক পেলেন ফিশার

ভারতের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্টে মাঠে নামার আগেই বড় ধরনের দুঃসংব...

জাতিসংঘের এআই হ্যাকাথনে চ্যাম্পিয়ন বাংলাদেশের ‘জেডএআই বিডি’

বিদেশি বাণিজ্যিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সেবা কিংবা এপিআইয়ের দ্বারস্থ না হয়...

রোজ বিটরুট খেলে মিলবে যেসব দারুণ উপকার

উজ্জ্বল লাল রঙের এই মূলজাতীয় সবজির স্বাদ নিয়ে অনেকেরই মিশ্র অনুভূতি রয়েছে। কে...

২২ ছক্কা আর মাত্র ৫২ বলে ২০০! বৈভব সূর্যবংশীর অবিশ্বাস্য ব্যাটিং তাণ্ডব

বয়স সবে ১৫ পেরিয়েছে, অথচ ব্যাট হাতে ক্রিকেট দুনিয়ায় রীতিমতো রূপকথা লিখে চলেছে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা