ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

চীনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৭

সান নিউজ ডেস্ক: চীনে বাস দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছে। রোববার (১৮ সেপ্টেম্বর) দেশটির পুলিশ এ তথ্য জানিয়েছে। চলতি বছরের মধ্যে দেশটিতে এটাই সবচেয়ে মারাত্মক সড়ক দুর্ঘটনা।

আরও পড়ুন: বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায়

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে পুলিশ জানিয়েছে, গুইঝো প্রদেশের একটি মহাসড়কে বাসটি উল্টে গিয়েছিল। বাসটিতে ৪৭ জন যাত্রী ছিল। আহত ২০ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, দুর্ঘটনাটি গুইঝো প্রদেশের কিয়ানান জেলায় ঘটেছে। এটি প্রত্যন্ত পাহাড়ি এলাকা।

আরও পড়ুন: ফের হু হু করে বাড়ছে করোনা

কী কারণে ওই দুর্ঘটনা ঘটেছে তা এখনও নিশ্চিত নয়। কিয়ান্নানের একটি দরিদ্র, প্রত্যন্ত এবং পাহাড়ি অংশে ওই দুর্ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকটি জাতিগত সংখ্যালঘুদের বসবাস। এর আগে ওই একই এলাকায় একটি দ্রুতগামী ট্রেন দুর্ঘটনায় এক চালক নিহত হয়।

এদিকে দুদিন আগেই চীনের হুনান প্রদেশে একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। গণমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে ৪২তলা ভবনটিতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তির মেয়াদ বাড়ল

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি’র বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানায়, চাংশা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত রাষ্ট্রীয় কোম্পানি চায়না টেলিকমের একটি অফিস ভবনে আগুন ছড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে গাঢ় কালো ধোঁয়া বেরোতে দেখা গেছে এবং অগ্নিকাণ্ডে ভবনের বেশ কয়েকটি তলা পুরোপুরি পুড়ে গেছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

যেসব অভিযোগে শনাক্ত ছাত্রদলের ৭ নেতাকর্মী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) কর্মরত সাংবাদিক ও শি...

নায়িকার গালে হঠাৎ হাত, ভাইরাল ভিডিওতে বিতর্ক

কন্নড় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী রচিতা রামের জন্মদিনের অনুষ্ঠানে ঘটে যাওয়া...

শিশুরা প্রতিভা বিকাশের সুযোগ পেলে দেশের ভিত্তি মজবুত হবে

শিশুদের প্রতিভা ও গুণাবলি বিকাশের সুযোগ করে দিতে প...

ফুটবলকে দিগম্বর করে খেলোয়াড়রা নাইট ক্লাবে!

যাদের হাত ধরে ইন্দোনেশিয়ার মাটিতে ৯ গোল হজম করে দে...

বেপরোয়া বাইক চালানোর প্রতিবাদ করায় ঢাবি শিক্ষার্থীকে মারধর

বেপরোয়া মোটরসাইকেল চালানোর প্রতিবাদ করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পালি ও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা