দুই বিমানের সংঘর্ষে সবাই নিহত
আন্তর্জাতিক

দুই বিমানের সংঘর্ষে সবাই নিহত

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের কলরাডো অঙ্গরাজ্যের বোল্ডার কাউন্টির মধ্য-আকাশে দুটি ছোট বিমানের সংঘর্ষে অন্তত ৩ জন নিহত হয়েছেন। সংঘর্ষের পর বিমান দুটি খোলা মাঠের মধ্যে আলাদা দুটি জায়গায় পড়ে।

আরও পড়ুন : পরমাণু অস্ত্র ব্যবহার না করার অনুরোধ

শনিবার (১৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকাল ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ সময় প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পুলিশ বেশ কয়েকটি জরুরি কল পায়। এরপর তারা ঘটনাস্থলে পৌঁছায়।

বোল্ডার কাউন্ট্রির শেরিফ অফিস জানিয়েছে, ডেনভারের উত্তরে ৩০ মাইল দূরে এই দুর্ঘটনা ঘটে।

শেরিফ অফিস জানিয়েছে, দুটি বিমানে ৩ জন আরোহী ছিলেন। একটি বিমানে একজন পাইলট ও একজন আরোহী ছিলেন। দুর্ঘটনায় তারা দুজনই নিহত হন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর প্রতি রাজার কৃতজ্ঞতা প্রকাশ

অপর বিমানে একজন পাইলট ছিলেন, তিনিও মারা যান। দুই বিমানের নিহত তিন ব্যক্তির কাউকেই শনাক্ত করা যায়নি।

যে দুটি বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে, তার একটি সেসনা ১৭২ অন্যটি সোনেক্স জেনোস।

মার্কিন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্ট সেইফটি বোর্ড জানিয়েছে, কী কারণে সংঘর্ষ হয়েছে, তদন্তকারীরা তা খতিয়ে দেখছেন।

আরও পড়ুন : ধেয়ে আসছে ভয়ংকর ঘূর্ণিঝড় ‘নানমাডল’

সোনেক্স জেনোস অ্যালুমিনিয়ামের হালকা বিমান, বাড়িতেই এটি বানানো যায় কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে। সেসনা ১৭২ স্কাইহক এক ইঞ্জিনবিশিষ্ট ছোট বিমান, যাতে আসন মাত্র ৪টি।

মার্কিন কেন্দ্রীয় বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বলেছে, দুটি বিমান কলোরাডোর লংমন্টের ছোট বিমানবন্দর ভ্যান্স ব্র্যান্ডের কাছে সংঘর্ষে জড়ায়। এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও পার্সটুডে।

প্রসঙ্গত, বেসামরিক হালকা বিমানগুলো সাধারণত এই ধরনের বিমানবন্দরই ব্যবহার করে। সূত্র : ও

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

তেঁতুলঝোড়া ইউপিতে ভোগান্তি, সরকার হারাচ্ছে রাজস্ব 

সাভারের তেঁতুলাঝোড়া ইউনিয়ন পরিষদে ট্রেড লাইসেন্স, জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিক...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

সাভারে এনসিপির সমাবেশে বিস্ফোরণ, আহত ২

সাভারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ চলাকালে বিস্ফোরণের ঘটনায়...

শুধু দুদকের একার পক্ষে দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারা বলেছেন, শুধু দুদকের একার পক্ষে দেশে দ...

খাগড়াছড়িতে প্রতিপক্ষের ব্রাশফায়ারে নিহত ৩

খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠ...

আড়িয়াল খাঁ নদীর ভাঙনের আতঙ্ক, স্থায়ী বাঁধ নির্মানের দাবি  

প্রতি বছর বর্ষা মৌসুম এলে আতংকে থাকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলার খুনেরচর...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা