বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ
সারাদেশ

বরগুনায় দূরপাল্লার বাস বন্ধ

সান নিউজ ডেস্ক: ঢাকা-বরগুনা রুটে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট চলছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা এ বাস ধর্মঘট শুরু হয়।

আরও পড়ুন: আ. লীগের আমলেই সুষ্ঠু ভোট হয়েছে

ঢাকা-বরগুনা রুটের বাস বরগুনা-বাকেরগঞ্জ সড়কে যাওয়া-আসার পথে বরিশাল রুপাতলী, বাকেরগঞ্জ ও পটুয়াখালীবাস মালিক সমিতির মালিক-শ্রমিকরা দীর্ঘ ১ মাস যাবত চলাচলে বাধা দেওয়াসহ বাস শ্রমিকদের মারধর করার অভিযোগ এনে এই ধর্মঘটের ডাক দিয়েছেন তারা।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত কয়েছেন কমিটির যুগ্ম-আহ্বায়ক রোকনুজ্জামান রোকন।

আরও পড়ুন: বিশ্বে কমেছে মৃত্যু ও শনাক্ত

তিনি জানান, বরিশাল রুপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি দূরপাল্লার পরিবহন থেকে দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। বার বার চাঁদা পরিমাণ বৃদ্ধির কারণে আমরা দিতে অস্বীকার করি। তাদের জুলুম-নির্যাতনের হাত থেকে রক্ষা পেতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছি।

স্থানীয় ও বাসচালকরা বলেন, বরগুনা-বাকেরগঞ্জ সড়কে দীর্ঘদিন ধরে দূরপাল্লার পরিবহন চলছে। তবে গত আগস্ট থেকে এ সড়ক দিয়ে দূরপাল্লার বাস চলাচলে বাধা দিচ্ছে বরিশাল রূপাতলি বাস ও মিনিবাস মালিক সমিতি। এতে গত দুমাস ধরে সড়ক দিয়ে বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে বাধ্য হয়ে বরগুনার যাত্রী পরিবহনের জন্য দূরপাল্লার বাসগুলোকে লেবুখালী, পটুয়াখালী ও আমতলি ঘুরে পায়রা ফেরি পার হয়ে বরগুনায় আসতে হচ্ছে। এতে তাদের অতিরিক্ত সময় ও অর্থ ব্যয় হচ্ছে। রূপাতলি বাস মালিক সমিতির অত্যাচার ও স্বেচ্ছাচারিতা বন্ধের দাবিতে বরগুনা চলাচল করা সব দূরপাল্লার বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে। আর এতে ভোগান্তিতে পড়েছে বরগুনা থেকে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও যশোরে যাতায়াত করা যাত্রীরা।

আরও পড়ুন: টিভিতে আজকের খেলা

এ বিষয়ে বরগুনার পরিবহন পরিচালনা কমিটির আহ্বায়ক সিদ্দিকুর রহমান টুকু জানান, ‘বরগুনা-বাকেরগঞ্জ সড়কে ঢাকা-বরগুনা রুটের বাস চলাচল করতে না পারায় শুধু যে যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন, বিষয়টি এমন নয়। বরিশালের বাস মালিক ও শ্রমিকরা এ রুটের যাত্রী ও বাস শ্রমিকদের মারধরও করেন। বিষয়টি নিয়ে আমরা অনেকের কাছে ধরনা দিয়েও কোনো সুরহা পাইনি। তাই আমরা ধর্মঘটের ডাক দিয়েছি।’

এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, দূরপাল্লার পরিবহন বন্ধ ঘোষণার বিষয়টা আমি জেনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সমাধান করা হবে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা