সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক
আন্তর্জাতিক

সরে দাঁড়ালেন বরিস, এগিয়ে সুনাক

আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটেনের পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। ফলে প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে গেল কনজারভেটিভ পার্টির আরেক নেতা ঋষি সুনাকের।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

স্থানীয় সময় রোববার (২৩ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরিস জনসন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বরিস জনসন জানান, ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতায় সামনে এগিয়ে যেতে তারপেছনে আইনপ্রণেতাদের যথেষ্ট সমর্থন রয়েছে তবে তা সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল।

আরও পড়ুন: বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন রোববার ব্রিটেনের পরবর্তী নেতা হওয়ার প্রতিযোগিতা থেকে নিজেকে প্রত্যাহার করে বলেছেন, পরবর্তী পর্যায়ে অগ্রগতির জন্য তার পেছনে যথেষ্ট পরিমাণ আইনপ্রণেতার সমর্থন রয়েছে, তবে সেটি সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাকের চেয়ে অনেক কম।

রোববার দেওয়া এক বিবৃতিতে বরিস বলেন, ‘কনজারভেটিভ পার্টির সদস্যদের সাথে নিয়ে নির্বাচনে আমার সফল হওয়ার খুব ভালো একটা সুযোগ রয়েছে - এবং আমি সত্যিই শুক্রবার ডাউনিং স্ট্রিটে ফিরে আসতে পারি।’

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত সরকার

‘কিন্তু গত কয়েকদিনে আমি দুঃখের সাথে এই সিদ্ধান্তে পৌঁছেছি যে, এটি করা ঠিক হবে না। পার্লামেন্ট ঐক্যবদ্ধ দল না থাকলে আপনি কার্যকরভাবে দেশ শাসন করতে পারবেন না।’

তিনি আরও বলেছিলেন, কনজারভেটিভ আইন প্রণেতাদের মধ্যে তার ১০২ জনের সমর্থন রয়েছে। তবে সংবাদমাধ্যম বিবিসি বলছে, বরিস জনসনকে প্রকাশ্যে সমর্থন করেছেন এমন আইনপ্রণেতার সংখ্যা মূলত ৫৭ জন। তবে নেতৃত্বের প্রতিযোগিতায় অংশ নিতে কোনো প্রার্থীকে সহকর্মী টোরি এমপিদের মধ্যে কমপক্ষে ১০০ জনের মনোনয়নের বা সমর্থনের প্রয়োজন হবে।

অন্যদিকে সাবেক ব্রিটিশ অর্থমন্ত্রী ঋষি সুনাককে সমর্থনকারী টোরি আইনপ্রণেতার সংখ্যা ১৪২ জন বলে জানিয়েছে স্কাই নিউজ। এতে করে সুনাকের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা আরও বেড়ে গেল। মূলত এই সুনাকের পদত্যাগের সিদ্ধান্তই জনসনকে গত জুলাইয়ে ব্রিটেনের ক্ষমতা থেকে নামিয়ে আনতে সাহায্য করেছিল।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ শুরু

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী লিজ ট্রাস গত বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দিয়েছেন। মাত্র মাস দেড়েক আগে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছিলেন তিনি। তবে তার পদত্যাগের পর এখন ব্রিটেনের ক্ষমতাসীন কনজারভেটিভ পাটির পরবর্তী নেতা এবং প্রধানমন্ত্রী কে হবেন তা নির্ধারণের জন্য আরেকটি নেতৃত্ব নির্বাচন করতে হবে।

লিজ ট্রাসের পদত্যাগের পর নিজের দ্রুত রাজনৈতিক প্রত্যাবর্তন নিশ্চিত করতে যুক্তরাজ্যে ফিরে আসেন বরিস জনসন। সম্প্রতি তিনি ছুটি কাটনোর জন্য ব্রিটেনের বাইরে গেলেও শনিবার তড়িঘড়ি করেই দেশে ফিরে আসেন।

আরও পড়ুন: সোমবার কখন কোথায় লোডশেডিং

অবশ্য দেশে ফিরলেও ডাউনিং স্ট্রিটে ফিরে আসার জন্য জনসন আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করেননি। তবে ব্রিটেনের পা রেখেই কনজারভেটিভ আইন প্রণেতাদের তাকে সমর্থন করার জন্য রাজি করার চেষ্টা করেছেন জনসন।

প্রসঙ্গত, মাত্র ছয় সপ্তাহ আগে কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে ঋষি সুনাককে হারিয়ে বরিস জনসনের স্থলাভিষিক্ত হয়েছিলেন লিজ ট্রাস। তবে মাত্র ৪৫ দিনের মাথায় গত বৃহস্পতিবার পদত্যাগ করেন তিনি। লিজ ট্রাসের বিদায়ের পর নতুন নেতা হওয়ার দৌড়ে যে ক’জনের নাম উচ্চারিত হচ্ছিল তাদের মধ্যে বরিস জনসনও ছিলেন। এমনকি তিনি ঋষি সুনাককে নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়াতে চাপ দিচ্ছেন বলেও অভিযোগ উঠেছিল।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা