বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি
স্বাস্থ্য

বিশ্বে কমেছে শনাক্ত ও প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০২ জন, যা আগের দিনের তুলনায় কমেছে প্রায় ৪০ হাজারের বেশি। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণহানি ঘটেছে ৩৯৫ জনের, যা আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে প্রায় দুই শতাধিক।

আরও পড়ুন: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘সিত্রাং’

সোমবার (২৪ অক্টোবর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এসব তথ্য জানা গেছে।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে তাইওয়ানে। দেশটিতে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৩৫ হাজার ৩৬৫ জন। আর মারা গেছেন ৬৫ জন।

আরও পড়ুন: একদিনে হাজার ছাড়াল ডেঙ্গু শনাক্ত

দৈনিক করোনা রোগী শনাক্তে এরপরই রয়েছে ফ্রান্স। দেশটিতে নতুন করে ভাইরাসে শনাক্ত হয়েছেন ৩১ হাজার ৪৭০ জন। তবে মৃত্যুর কোনো তথ্য দেওয়া হয়নি। এরপরই রয়েছে জাপান, দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩০ হাজার ৮৭৩ জনের।

তবে মোট মৃত্যু ও শনাক্তে এখনো শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। বিশ্বে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ১৪ জন এবং মারা গেছেন দুজন।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত সরকার

এরপর বিশ্বে করোনায় আক্রান্তের দিক থেকে পঞ্চম ও মৃত্যুর সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনায় মারা গেছেন ১৫ জন। আর নতুন করে সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৩৬ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৩ কোটি ৪৮ লাখ ৩০ হাজার ৭৫২ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮৭ হাজার ৬৮০ জনের।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৫১১ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে কোনো মৃত্যুর তথ্য দেওয়া হয়নি।

আরও পড়ুন: বাংলাদেশের বিশ্বকাপ শুরু

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একই বছরের ১১ মার্চ করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে সংস্থাটি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা