স্বাস্থ্য

ওমিক্রনের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত

সান নিউজ ডেস্ক: করোনাভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের নতুন সাব-ভ্যারিয়েন্ট ‘এক্স বি বি’ শনাক্ত হয়েছে বলে জানা গেছে। ইতোপূর্বে এই ভ্যারিয়েন্টটি সিঙ্গাপুরে উল্লেখযোগ্য সংখ্যক মানুষের মধ্যে সংক্রমণ ঘটিয়েছে। এ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং হংকংসহ অন্তত ১৭টি দেশের মানবদেহে এই সাব-ভ্যারিয়েন্টের অস্তিত্ব পাওয়া গেছে।

আরও পড়ুন: ইমরানকে চোর বললেন শেহবাজ

রোববার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর,বি)- এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

আইসিডিডিআর,বি জানায়, ১০ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত, আইসিডিডিআর,বি ৯২টি সার্স-কোভ জিনোম সিকোয়েন্স করেছে এবং দেখেছে, ভাইরাস এখনো সময়ের সঙ্গে পরিবর্তিত হচ্ছে। জিনোম সিকোয়েন্সের প্রথম দুই সপ্তাহে ১০ সেপ্টেম্বর থেকে ২৩ সেপ্টেম্বর ওমিক্রন বিএ.-২ ৮৪ শতাংশ এবং বিএ.-৫ ১৬ শতাংশ শনাক্ত করা হয়েছিল।

এতে আরও বলা হয়, এই সাবভ্যারিয়েন্টগুলোর বেশিরভাগই একটি নতুন-সাবভ্যারিয়েন্ট এক্স বি বি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল যা গত তিন সপ্তাহে (২৪ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর) সারাদেশে ছড়িয়ে থাকা ভাইরাসগুলোর ৮৫ শতাংশ গঠন করেছিল।

এছাড়া গবেষণা চলাকালে আরেকটি নতুন সাব-ভ্যারিয়েন্ট শনাক্ত করা হয়েছিল।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা