সম্মেলনে যাচ্ছেন না সালমান
আন্তর্জাতিক

আরব লীগ সম্মেলনে যাচ্ছেন না সালমান

আন্তর্জাতিক ডেস্ক : আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আসন্ন আরব লীগের সম্মেলনে যোগ দিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। চিকিৎসক ভ্রমণ এড়ানোর পরামর্শ দেয়ায় সম্মেলনে যোগ দিচ্ছেন না তিনি।

আরও পড়ুন : সিরিয়ায় ইসরাইলি ক্ষেপণাস্ত্র ভূপাতিত

এক বিবৃতিতে আলজেরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এই ব্যাপারে জানান হয়। তবে সৌদি আরব এখনো যুবরাজ সালমানের বিষয়টি নিশ্চিত করেনি।

শনিবার (২২ অক্টোবর) রাতে আলজেরিয়া প্রেস সার্ভিসে আরবি ও ফরাসি ভাষায় একটি বিবৃতি দেয়া হয়।

প্রেসিডেন্ট আবদেল মাদজিদ তেবউনের অফিস থেকে পাঠানো বিবৃতিতে তার এবং যুবরাজ সালমানের ফোনালাপের ব্যাপারটি উল্লেখ করা হয়।

আরও পড়ুন : বিশ্বজুড়ে শনাক্ত ও মৃত্যু কমেছে

বিবৃতিতে বলা হয়, যুবরাজ সালমান ফোন করে ‘আগামী ১ নভেম্বর আলজেরিয়ায় অনুষ্ঠিতব্য আরব লীগের সম্মেলনে যোগ দিতে পারবেন না বলে দুঃখ প্রকাশ করেন। চিকিৎসক ভ্রমণ করতে নিষেধ করায় তিনি আসতে পারবেন না বলে জানান।’

‘জবাবে প্রেসিডেন্ট বলেন, তিনি পরিস্থিতি বুঝতে পারছেন এবং প্রিন্স সালমান আসতে না পারায় তিনি দুঃখ প্রকাশ করেন।’

আরও পড়ুন : হেলিকপ্টার বিধ্বস্ত, ৫ সেনা নিহত

অপরদিকে সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থাও দুই দেশের মধ্যে হওয়া ফোনালাপের বিষয়টি একটি বিবৃতিতে জানায়।

তবে চিকিৎসকের পরামর্শের কোনো কথা সেখানে বলা হয়নি। দেশ দুটির সম্পর্কোন্নয়নের বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান হয়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মেলোনির শপথ

প্রসঙ্গত, করোনা মহামারীর পর প্রথমবারের মতো আলজেরিয়ায় আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা