ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
আন্তর্জাতিক

ভারতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) দেশটির অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলার দুর্গম পাহাড়ি অঞ্চলের চিংগিং গ্রামের কাছে বিধ্বস্ত হয়েছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মেলোনির শপথ

শুক্রবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ) অরুণাচল প্রদেশের চিংগিং গ্রামের কাছে বিধ্বস্ত হয়।

আপার সিয়াং জেলার সিনিয়র পুলিশ অফিসার জুম্মার বাসার বলেছেন, যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেই স্থানটি কোনো রাস্তার মাধ্যমে সংযুক্ত নয়। তারপরও একটি উদ্ধারকারী দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলে প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএনআই।

আরও পড়ুন : অবসরে যাচ্ছেন পাক সেনাপ্রধান

কেবল একটি ঝুলন্ত ব্রিজ ছাড়া ওই গ্রামে যাওয়ার কোনো মোটরযান রাস্তা না থাকায় উদ্ধার অভিযানের জন্য দুটি হেলিকপ্টার দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। স্থানীয় গ্রামবাসীরাও অভিযানে অংশ নিয়েছেন বলে এনডিটিভি সূত্রে জানা গেছে।

ভারতের কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরেন রিজিজু টুইটারে লিখেছেন, ‘অরুণাচল প্রদেশের আপার সিয়াং জেলায় ভারতীয় সেনাবাহিনীর অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার বিষয়ে খুবই বিরক্তিকর খবর পেয়েছি। আমার গভীর প্রার্থনা।’

আরও পড়ুন : আবারও ক্ষমতায় জিনপিং

প্রসঙ্গত, চলতি অক্টোবর মাসে অরুণাচল প্রদেশে এনিয়ে দ্বিতীয়বার হেলিকপ্টার দুর্ঘটনা ঘটল। এই মাসের শুরুর দিকে রাজ্যটির তাওয়াংয়ের কাছে একটি চিতা হেলিকপ্টার বিধ্বস্ত হয়। ওই ঘটনায় একজন পাইলট নিহত ও আরও কয়েকজন আহত হন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

তরুণ কলাম লেখক ফোরামের আইন বিষয়ক সম্পাদক নোবিপ্রবির রেদোয়ান

‎বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের ২০২৬-২৭ কার্যবর্ষের কেন্দ্রীয় নির্বাহী...

অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি ছাত্রদল থেকে বহিষ্কার 

ফরিদপুরের বোয়ালমারীতে বিএনপির নাম ও ছাত্রদলের পরিচয় ব্যবহার করে মানুষকে হয়রান...

সিরিয়ার ক্ষমতাচ্যুত শাসক বাশার আল-আসাদের মৃত্যুদণ্ড

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার ছোট ভাই মাহের আল-আসাদকে য...

আসছে নব্বই দশকের প্রেমের গল্প ‘মিশন ডিডিএলজে’

নব্বই দশকের প্রেম, আবেগ ও নস্টালজিয়াকে নতুন প্রজন্মের দর্শকদের সামনে তুলে ধরত...

হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃ...

সন্ধ্যা ৭টার মধ্যে নিভবে সব আলোকসজ্জা

বিদ্যুৎ সাশ্রয় ও জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাপনা আরও কার্যকর করতে দেশজুড়ে নতুন ন...

ঘরের বসেই ফিটনেস: বর্ষায় শরীর চর্চার সহজ উপায়

বর্ষার দিনে ঝুম বৃষ্টি, কর্দমাক্ত রাস্তা কিংবা পিচ্ছিল ফুটপাতের কারণে সকালে হ...

শেরপুরে মাঝরাতে নারীসহ পাসপোর্ট অফিসের এডি আটক

শেরপুর জেলা পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক (এডি) মো. রুস্তম আলীকে এক নারীসহ আ...

বুড়ো বয়সে কর্নেল অলির ‘ভীমরতি’ হয়েছে: ফজলুর রহমান

রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে নিয়ে কড়া মন্তব্...

ফেসবুকে সরব গাজী নজরুল, দিলেন ‘ন্যায়ের’ বাণী

সম্প্রতি এক তরুণীর সঙ্গে একাধিক ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় আলোচনায় আসা সাতক্ষীর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা