অবসরে যাচ্ছেন পাক সেনা প্রধান
আন্তর্জাতিক

অবসরে যাচ্ছেন পাক সেনাপ্রধান

সান নিউজ ডেস্ক : আগামী পাঁচ সপ্তাহের মধ্যে অব্যাহতি নেবেন এবং এর কোনো বিকল্প চাইছেন না জানিয়ে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া অবসরের ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : ইউক্রেনকে সহায়তা দিতে চায় ইইউ

শুক্রবার (২১ অক্টোবর) জি নিউজের সূত্রের বরাত দিয়ে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, পাকিস্তানি সেনাবাহিনী দেশটির রাজনীতিতে কোনো প্রকার হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান।

আরও পড়ুন : কিডনি জটিলতায় ১৩৩ শিশুর মৃত্যু

সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরের সময়ে ওয়াশিংটন দূতাবাসের এক অনুষ্ঠানে জেনারেল কামার জাভেদ বাজওয়া বলেন, সশস্ত্র বাহিনী রাজনীতি থেকে নিজেদের দূরে সরিয়ে নিয়েছে এবং তারা ভবিষ্যতেও এটি অব্যহত রাখতে চায়।

পাকিস্তান সেনা প্রধানের মেয়াদ চলতি বছরের নভেম্বরে শেষ হবে এবং তিনি তার নির্ধারিত সময়ে অবসরের কথা পুনর্ব্যক্ত করেছেন।

আরও পড়ুন : আবারও ক্ষমতায় জিনপিং

সেনাপ্রধানের মতে, শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো কূটনীতি হতে পারে না। আর শক্তিশালী অর্থনীতি ছাড়া কোনো দেশ তার লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে না। সূত্র : দি নিউজ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চট্টগ্রামে ভারী বৃষ্টির আভাস

আগামী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগে মাঝারি থেকে ভারী, কোথাও কোথাও অতি ভারী বৃষ্ট...

মিরপুরে উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, সিটি করপোরেশনের গাড়িতে আগুন

রাজধানীর মিরপুর-১০ নম্বর এলাকায় ফুটপাত উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে হামলা, ভাঙ...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা