কিডনি জটিলতায় ১৩৩ শিশুর মৃত্যু
আন্তর্জাতিক

কিডনি জটিলতায় ১৩৩ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় বিষাক্ত সিরাপ খেয়ে গুরুতর কিডনি জটিলতায় শিশুমৃত্যু বেড়ে ১৩৩ জনে দাঁড়িয়েছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বুদি গুনাদি সাদিকিন শুক্রবার এসব তথ্য নিশ্চিত করেন। খবর রয়টার্সের।

আরও পড়ুন: বিএনপির কেউ গ্রেফতার হয়নি

সাদিকিন জানান, ২২টি প্রদেশে শনাক্ত হওয়া ২৪১টি শিশুর মধ্যে মৃত্যুর সংখ্যা বেড়ে ১৩৩, যাদের অধিকাংশের বয়স ছিল পাঁচ বছরের নিচে।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) এক সম্মেলনে সাদিকিন বলেছিলেন, তদন্তে কিছু কিছু সিরাপে অতিমাত্রায় ইথিলিন গ্লাইকল, ডাই-ইথিলিন গ্লাইকলের উপস্থিতি পাওয়া গেছে। বেশি মাত্রায় রাসায়নিক মেশোনো ওইসব সিরাপ খেয়েই শিশুদের কিডনিতে জটিলতা দেখা দেয়।

আরও পড়ুন: আবারও ক্ষমতায় জিনপিং

বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, দেশ দুটিতে শিশুদের খাওয়ানো চারটি কাশির সিরাপে ইথিলিন গ্লাইকল, ডাই-ইথিলিন গ্লাইকল নামের দুটি রাসায়নিক উপাদানের বিপজ্জনক মাত্রার উপস্থিতি পাওয়া গেছে।

চলতি বছরের জানুয়ারি থেকে শিশুদের কিডনি জটিলতা শুরু হয়, যা জটিল আকার ধারণ করে আগস্টে। গত সপ্তাহ থেকে এ বিষয়ে তদন্ত শুরু হয়। এর পরিপ্রেক্ষিতে বুধবার (১৯ অক্টোবর) সব ধরনের সিরাপ ও তরল ওষুধ বিক্রি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করে ইন্দোনেশিয়া সরকার।

আরও পড়ুন: পাকিস্তান জুড়ে বিক্ষোভ

এর আগে, পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াতে ভারতীয় একটি কোম্পানির সিরাপ খেয়ে ৭০ শিশুর মৃত্যু হয়। মূলত প্যারাসিটামল সিরাপ খেয়ে ওই শিশুদের কিডনিতে জটিলতা দেখা দেয়। তবে এ ওষুধ আর ইন্দোনেশিয়ার সিরাপগুলো এক নয় বলে দাবি করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

মিরপুর-১০ মেট্রো স্টেশনে উচ্ছেদ অভিযান

এমআরটি লাইন-৬-এর মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন এলাকায় অবৈধ দখল উচ্ছেদে বিশেষ অভি...

শেখ হাসিনার বক্তব্য প্রচার না করতে সরকারের আহ্বান

ক্ষমতাচ্যুত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো ধরনের ভাষণ, বিবৃতি,...

ইট বোঝাই ট্রলি ও মোটরসাইকেল সংঘর্ষে পুলিশ কর্মকর্তার স্ত্রী নিহত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের রাখালগাছি গ্রামের বাসিন্দা এবং ফর...

গয়না-প্রবেশপত্র খোয়া, পরীক্ষা দিতে পারেনি দুই ছাত্রী

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে অজ্ঞান পার্টি চক্...

‘জনগণের সেবা করেই মন জয় করব’: আমান

সাবেক মন্ত্রী ও ডাকসু ভিপি আমান উল্লাহ আমান এমপি বলেছেন, আপনারা আমাকে ভোট দিয়...

‘বাবার রক্ত বৃথা যাবে না’: মোজতবা খামেনি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দাফন সম্পন্ন হওয়ার পর প্রথম...

‘বিএনপির সরকার হারিয়ে যায় না’: স্বপন

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বিএনপির নেতৃত্বাধীন সরকার দ...

ডেঙ্গু বাড়ছে, একদিনে হাসপাতালে ৬৮ রোগী

দেশে ডেঙ্গুর সংক্রমণ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৮ জন ডেঙ্গু আক্রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা