ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

আরব লীগে ফিরছে সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : আরব লীগের শীর্ষ সম্মেলনের আগেই সিরিয়াকে কাছে টেনে নিলো আরব লীগ। দেশটিকে পুনরায় সদস্য করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন : আলবার্টায় জরুরি অবস্থা ঘোষণা

রোববার (৭ মে) মিশরের রাজধানী কায়রোতে আরব লীগের সদর দফতরে সংস্থাটির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

রিয়াদে ১৯ মে আরব লীগের শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগেই সিরিয়াকে সংস্থার সদস্য পদ ফিরিয়ে দেওয়া হলো। এরফলে দীর্ঘ ১০ বছর পর আবারো সংস্থাটিতে ফিরছে দেশটি।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৯

এরআগে ২০১১ সালে বিরোধী দলীয় বিক্ষোভকারীদের ওপর হামলার নির্দেশ দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল-আসাদ। এরপরই আরব লীগে সিরিয়ার সদস্যপদ স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া দামেস্ক থেকে দূতদের প্রত্যাহার করে নেয় অনেক আরব রাষ্ট্র।

সিরিয়ার ওই সরকার বিরোধী বিক্ষোভ পরবর্তীতে গৃহযুদ্ধে রূপ নেয়। এতে এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া বাস্তুহারা হয়েছেন ২ কোটি ৩০ লাখ মানুষ।

তবে গত সপ্তাহে সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে নিতে জর্ডানের উদ্যোগে মিশর, ইরাক, সৌদি আরব ও সিরিয়ার কূটনীতিকদের মধ্যে বৈঠক হয়। ওই সময় আশ্বাস দেওয়া হয়, সংস্থার শীর্ষ বৈঠকের আগেই সিরিয়াকে আরব লীগে ফিরিয়ে আনা হবে।

আরও পড়ুন : মণিপুরে জাতিগত সংঘাত, নিহত ৫৪

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সিরিয়ার ভূখণ্ডের উপর তার নিয়ন্ত্রণকে দৃঢ় করার সাথে সাথে আরব রাষ্ট্রগুলো সংকট নিরসনে ‘আরব নেতৃত্বাধীন রাজনৈতিক পথে’ কাজ করে সম্পর্ক স্বাভাবিকের চেষ্টা করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা