সারাদেশ

সাংবাদিক লিটুর ওপর সন্ত্রাসী হামলা

নিনা আফরিন, পটুয়াখালী: পটুয়াখালীতে নিউজ২৪, বাংলাদেশ প্রতিনিধি ও বিডি নিউজের পটুয়াখালী জেলা প্রতিনিধি সঞ্জয় দাস লিটুর ওপর সন্ত্রাসী হামলা হয়েছে।

আরও পড়ুন: শেখ হাসিনা হেরে গেলে দেশ হেরে যাবে

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে পটুয়াখালী সেতুর দক্ষিণ প্রান্তে মেঘনা পরিবহনের একটি বাসের মধ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় লিটুকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইতিমধ্যে হামলাকারীদের সনাক্তে কাজ শুরু করেছে পটুয়াখালী সদর থানা পুলিশ।

আরও পড়ুন: চীন ভাঙার তৎপরতা সহ্য করা হবে না

প্রতক্ষ্যদর্শীরা জানায়, সাংবাদিক লিটু ও সাংবাদিক মনির হোসেন কামাল বিডিনিউজের ঢাকায় একটি কর্মসূচি শেষে বিকেলে মেঘনা পরিবহনের একটি বাসে পটুয়াখালী রওয়ানা করে। এ সময় একজন সন্ত্রাসীরা তাকে নজরে রাখে এবং পটুয়াখালীর কাছাকাছি পৌঁছালে বাসের মধ্যে তার ওপর হামলা করে পালিয়ে যায়। হামলায় তার মাথা কেটে গিয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়।

পরে বরগুনা বিডিনিউজের প্রতিনিধি মোঃ মনির হোসেন কামাল তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

আরও পড়ুন: শেখ হাসিনা হেরে গেলে দেশ হেরে যাবে

এদিকে, এই জঘন্য সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছেন পটুয়াখালী প্রেসক্লাব সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সাধারণ সম্পাদক মুজাহিদ প্রিন্স। তারা অতি দ্রুত এই হামলার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের খুঁজে বের করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পটুয়াখালীর পুলিশ সুপার সাইদুল ইসলাম জানান, আহত সাংবাদিকের খোঁজ খবর নিয়েছি। সদর থানার ওসিকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে। হামলার সাথে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা