নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষক গ্রেফতার
সারাদেশ

নকল সরবরাহের অভিযোগে ৩ শিক্ষক গ্রেফতার

মুজাহিদ, পটুয়াখালী: পটুয়াখালীর রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষা কেন্দ্রে নকল সরবরাহের অভিযোগে তিন শিক্ষকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: করোনায় ৫ জনের প্রাণহানি

মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে মৌডুবী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। পরে সন্ধ্যায় তাদেরকে মামলা দিয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক সুজিত বিশ্বাস(৩২), গনিতের খণ্ডকালীন শিক্ষক মো.তৈয়ব(৩২) ও সমাজ বিজ্ঞানের খণ্ডকালীন শিক্ষক রীমা বেগম(২৭)।

আরও পড়ুন: মহামারি কাটিয়ে চাঙ্গা যুক্তরাষ্ট্র !

মৌডুবী সরকারি মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো.মাসুদ হাসান জানান, পরীক্ষা কেন্দ্রের ভিতরে ঢুকে প্রশ্ন পত্রের ওপর উত্তর লিখে শিক্ষার্থীদের কাছে দেয়ার সময় তাদের তিন জনকে আটক করা হয়।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি ঘটনাস্থলে আসেন। পরীক্ষা শেষে তাদেরকে উপজেলা পরিষদে নিয়ে আসা হয়। এরপর সন্ধ্যায় তাদের বিরুদ্ধে মামলা দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন: শিল্পকলা পদক পাচ্ছেন ২০ গুণী

রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাশফাকুর রহমানকে মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

চট্টগ্রাম-৩ আসনের সাবেক এমপি মাহফুজুর রহমান গ্রেপ্তার

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার...

ধানমন্ডি লেক থেকে ভাসমান মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডি লেক থেকে জাভেদ আহম্মেদ (৫১) নামে এক ব্যক্তির ভা...

আইএমএফের শর্ত নয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি

জ্বালানি তেলের দাম বাড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কোনো...

উত্তরাঞ্চলের কৃষির স্বপ্নপূরণে ‘কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়’

উত্তরাঞ্চলের কৃষিশিক্ষা, গবেষণা ও কৃষিভিত্তিক সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার লক্ষ্য...

একদিনে ৪ হত্যাকাণ্ড: কী ঘটেছিল?

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা