সংগৃহীত ছবি
জাতীয়

স্মার্ট ফ্যামিলি কার্ড করেছে টিসিবি

নিজস্ব প্রতিবেদক: দেশে নকল কার্ডে পণ্য বিতরণ রোধে জাতীয় পরিচয়পত্র অনুযায়ী তথ্য যাচাই করে ৫৭ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড প্রস্তুত করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

তার আগে সারা দেশে ১ কোটি ফ্যামিলি কার্ড ইস্যু করেছিলো টিসিবি। ইতিমধ্যে এখন পর্যন্ত ৫৭ লাখ কার্ড হালনাগাদ করা হয়েছে, তবে ৪৩ লাখ কার্ড এখনও স্থানীয় প্রশাসন যাচাই করতে পারেনি বলে জানায় টিসিবির যুগ্ম পরিচালক ও মুখপাত্র মো. হুমায়ুন কবির। তিনি বলেন, একই পরিবারের ফ্যামিলি কার্ড সুবিধাভোগীদের নকল ঠেকাতে এ হালনাগাদ তথ্য প্রয়োজন।

আরও পড়ুন: সাবেক এমপি কামরুল আটক

মো. হুমায়ুন কবির বলেন, ১ কোটি হাতে লেখা কার্ড যখন এনআইডি’র সাথে একীভূত করা হয়েছিলো, তখন দেখা যায় কিছু ব্যক্তি একই এনআইডি ব্যবহার করে ঢাকায় একটি কার্ড এবং অন্য একটি কার্ড তাদের নিজ শহরে নিয়েছিলো। যেই কারণে যাচাইকরণ প্রক্রিয়া চলাকালীন ৪৩ লাখ কার্ড বাদ দেওয়া হয়েছিলো। তিনি বলেন, ১ কোটি ফ্যামিলি কার্ডের মধ্যে একই পরিবারের একাধিক সদস্য পণ্য পাচ্ছেন।

আসন্ন পবিত্র রমজান মাসে টিসিবি সাশ্রয়ী মূল্যে ঢাকায় ৫টি নিত্যপ্রয়োজনীয় পণ্য এবং রাজধানীর বাইরে ৪টি পণ্য বিক্রি করবে বলেও ঘোষণা দেন তিনি। এই লক্ষ্যে টিসিবি প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। রমজানে পণ্যের কোনো সংকট হবে না বলেও আশ্বস্ত করেন তিনি।

ভোজ্যতেল, মসুর ডাল ও চিনি সারা বছরই ট্রাকে করে বিক্রি হয় উল্লেখ করে তিনি জানান, পবিত্র রমজানে ঢাকায় ছোলা ও খেজুর বিক্রি হবে। রাজধানীর বাইরে আরও ৩টি পণ্যের তালিকায় যুক্ত হবে ছোলা।

আরও পড়ুন: বাপকের নতুন চেয়ারম্যান সায়েমা

এই সকল পণ্য ক্রয়ে দরপত্র চূড়ান্ত করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ২০২৫ সালের জানুয়ারি থেকে এই স্মার্ট ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে। এ সময় ডিলারদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং নতুন ডিলার নিবন্ধন বর্তমানে স্থগিত রয়েছে, কারণ আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি। গণমাধ্যম এবং টিসিবি ওয়েবসাইটে বিজ্ঞাপনের মাধ্যমে নতুন ডিলার নিয়োগ করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

বৃহস্পতিবার ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে কর্মসূচিতে

বৃহস্পতিবার (১ অক্টোবর) ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।...

টঙ্গীতে যুবককে কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে পূর্বশত্রুতার জেরে জয় (২৩) নামে এক যুবককে এলোপাতাড়ি কুপিয়ে...

টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম

দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমেছে স্বর্ণের দাম। এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ২...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা