সারাদেশ

সৈয়দপুরে ছাত্রদের মধ্যে সংঘর্ষ, আহত ৩

আমিরুল হক, স্টাফ রিপোর্টার: আন্ত:স্কুল ক্রীড়া প্রতিযোগিতার কাবাডি খেলায় দুই স্কুলের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে প্রতিপক্ষের হামলায় একই প্রতিষ্ঠানের ৩ জন শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা গুরুত্বর। সে হাসপাতালে চিকিৎসাধীন। আহত অপর দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে।

এ ঘটনায় খেলাটি স্থগিত করাসহ জরুরী সভা ডেকেছে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতি। ঘটনাটি ঘটেছ বুধবার (৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২ টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়ামে।

জানা যায়, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গ্রীষ্মকালীন খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করা হয় সকাল ১০ টায়। এরপর বিভিন্ন ইভেন্টের খেলা চলছিল। বেলা ১২ টার দিকে কাবাডি ইভেন্টের শেষ খেলায় অংশগ্রহণ করে উপজেলা বাঙ্গালীপুর ইউনিয়নের লক্ষণপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ দল এবং পৌরসভার নতুন বাবুপাড়া জানেরপাড় এলাকার বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় দল।

খেলার শুরুতেই লক্ষণপুর স্কুল দলের খেলোয়াড় দম দিতে গেলে বঙ্গবন্ধু স্কুল দল তাকে রেফারীর বাঁশী বাজানোর পরও ধরে রেখে হেনস্থা করে। এর প্রেক্ষিতে বঙ্গবন্ধু দলের খেলোয়াড় দম দিতে গেলে লক্ষণপুর দলও একই আচরণ করলে প্রতিপক্ষ দলের সকল ছাত্ররাও ঝাঁপিয়ে পড়ে তাদের উপর। এতে উভয়ের মধ্যে ব্যাপক মারামারি বাধে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

এই ঘটনায় আহত ৩ জনই লক্ষণপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। তারা হলো দশম শ্রেণীর ছাত্র আখিরুজ্জামান (১৬) ও এহসানুল হক (১৭) এবং নবম শ্রেণীর ছাত্র নাঈম (১৫)। নাঈম ও আখিরুজ্জামান প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও গুরুত্বর আহত হওয়ায় এহসানুল হক ১০০ শয্যা হাসপাতালে ভর্তি রয়েছে। সে বুকের ব্যাথায় ছটফট করছে।

এহসানুল হক বলেন, বঙ্গবন্ধু স্কুলের ছেলেরা অতর্কিত আক্রোশমুলক হামলা করে। কাবাডির খেলোয়াড়রা ছাড়াও অন্য ইভেন্টের খেলোয়াড় ও সাধারণ ছাত্ররা এমনকি শিক্ষকরাও মারামারিতে জড়িয়ে পড়ে। আমাদের স্যাররা বাধা দিয়েও পারেনি। আমাকে মাটিতে ফেলে বুকে পিঠেসহ সারা শরীরে পায়ের বুট দিয়ে এলোপাথাড়ি লাথি মেরেছে। প্রচন্ড আঘাত পেয়ে আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি। বুকের ব্যাথায় বেশী কাহিল।

লক্ষণপুর স্কুলের শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক মশিউর রহমান বলেন, চরম অপ্রীতিকর ও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছে বঙ্গবন্ধু স্কুলের শিক্ষার্থীরা। অতর্কিত ও সংঘবদ্ধ আক্রমণে আমার ৩ শিক্ষার্থী আহত হয়েছে। একজন হাসপাতালে এখনও চিকিৎসাধীন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে জানালে তিনি উভয়পক্ষকে তাঁর অফিসে ডেকেছেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

এলজিআরডিতে সালাহউদ্দিন, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি

আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে চূড়ান্তভাবে মনোনীত হয়েছেন...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা