বঙ্গোপসাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১
সারাদেশ

সাগরে ট্রলার ডুবিতে নিখোঁজ ১১

সান নিউজ ডেস্ক: নোয়াখালী হাতিয়ার বঙ্গোপসাগরে একটি মাছধরা ট্রলার ডুবির ঘটনায় ১১ জন নিখোঁজ রয়েছে।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

মঙ্গলবার (৭ সেপ্টেমবার) দুপুরে জীবিত উদ্ধার হওয়া জেলেরা এই তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনার কবলে পড়া ট্রলারের মালিক লুৎফুল্লাহিল মজিব জানান, মঙ্গলবার ভোরে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে পটুয়াখালীর জেলার দক্ষিণে বঙ্গোপসাগরে ডুবে যায়। পরে পাশে থাকা একটি ট্রলার ৪ জেলেকে উদ্ধার করে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার মহিপুর নিয়ে আসে। উদ্ধার হওয়া জেলেরা মঙ্গলবার বিকালে মোবাইলে এই সংবাদ তাকে জানান।

আরও পড়ুন: সড়ক হবে তিন রঙের

দূর্যোগপূর্ণ আবহাওয়ায় সাগর উত্তাল থাকায় ট্রলার ও নিখোঁজ জেলেদের উদ্ধারে চেষ্টা করা যাচ্ছে না বলে জানান তিনি।

নিখোঁজ জেলে মো: সোহেলের ভাই মো: রাসেল বলেন, তার ভাইসহ ১৫ জন জেলেকে নিয়ে ট্রলারটি ঝড়ের কবলে পড়ে উল্টে যায়। চারজনকে অন্য একটি ট্রলার উদ্ধার করলেও তার ভাইসহ ১১ জন জেলে এখনও নিখোঁজ রয়েছেন।

হাতিয়ার জাহাজমারা ইউপি চেয়ারম্যান মাসুম বিল্লাহ জানান, দুর্ঘটনার কবলে পড়া ট্রলারটি জাহাজমারা আমতলী ঘাটে নিখোঁজ ১৩ জেলের মধ্যে ৫ জনের বাড়ী হাতিয়ার জাহাজমারা আমতলী গ্রামে। অন্য ৮ জনের বাড়ি একই উপজেলার হরনী ইউনিয়নের ৫নং ওয়ার্ডে।

আরও পড়ুন: ব্যালটে হবে ভোট

সবার বাড়িতে শোকের মাতাম চলেছে বলে জানা গেছে।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, হাতিয়া উপকূল থেকে ১০০ কিলোমিটার দক্ষিণে বঙ্গোপসাগরে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটে। এ ঘটনায় চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ১১ জন জেলে নিখোঁজ রয়েছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে মার্কেটের ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারী পৌরসদর বাজারে একটি মার্কেটের দোতলার ছাদ থেকে পড়ে অজ্ঞাতনা...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসন ভিসা স্থগিতের নীতি বাতিল মার্কিন আদালতে

বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের অভিবাসন ভিসা প্রদান স্থগিতের মার্কিন নীতি বাত...

যুদ্ধের প্রভাবে হরমুজে জাহাজ চলাচল কমেছে ৮০ শতাংশ

যুদ্ধ শুরুর পর এখনো স্বাভাবিক হয়নি হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল।...

কোম্পানীগঞ্জে যুবদল নেতাকে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নের দাবিতে সমাবেশ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরএলাহী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে...

মুন্সীগঞ্জে ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওরাল কলেরা ভ্যাকসিন টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে। কলে...

খাগড়াছড়িতে তিনঘণ্টা বৃষ্টি পাতের ফলে নিম্নাঞ্চল প্লাবিত

মধ্যেরাতে হঠাৎ করে টানা তিনঘন্টা বৃষ্টিপাতের ফলে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাব...

ছাত্রদল নেত্রীকে নিয়ে ছাত্রলীগ নেত্রীর পোস্ট ভাইরাল

রাজশাহী কলেজ ছাত্রদলের নেত্রী প্রীতি চৌধুরীকে নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের নেত্রী...

শিল্প উৎপাদনে গ্যাস-বিদ্যুৎ সংকট, বাড়ছে রপ্তানি ও কর্মসংস্থানের ঝুঁকি

গ্যাস ও বিদ্যুতের সংকট ক্রমেই দেশের শিল্প ও উৎপাদন খাতের জন্য বড় বাধা হয়ে উঠছ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা