গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
সারাদেশ

গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কামরুল সিকদার, বোয়ালমারী প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈতরকাঠি গ্রাম থেকে উজ্জ্বল মোল্লা (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: ভারতীয়দের বড় বিনিয়োগের আহ্বান

মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল।

গ্রেফতারকৃত উজ্জ্বল মোল্যা উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈতরকাঠি গ্রামের আমজাদ মোল্লার ছেলে। এ ঘটনায় ওই রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বোয়ালমারী থানায় মামলা হয়েছে। গ্রেফতারকৃত উজ্জ্বলকে বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: ফের বাড়ল এলপিজির দাম

র‍্যাব সূত্রে জানা যায়, মঙলবার বিকেলে বোয়ালমারী থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল দিচ্ছিলেন ফরিদপুর র‍্যাব-৮ এর একটি দল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ফরিদপুর র‍্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশারের নেতৃত্বে র‍্যাব সদস্যরা উপজেলার ঘোষপুর ইউনিয়নের চর দৈতরকাঠি গ্রামে অভিযান চালান। এ সময় র‍্যাবের উপস্থিত টের পেয়ে উজ্জ্বল মোল্লা নিজ বাড়ি থেকে পালানোর চেষ্টা করলে র‍্যাব সদস্যরা তাকে ধরে ফলে। তখন উপস্থিত স্থানীয় লোকজনের সামনে উজ্জ্বলের দেহ তল্লাশি করে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। যার বাজার মুল্য ৩৫ হাজার ৭০০ টাকা।
এ ঘটনায় ফরিদপুর র‍্যাব-৮ এর ডিএডি মো. আবুল বাশার বাদি হয়ে মঙ্গলবার রাতে বোয়ালমারী থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) সারণীর ১৯ (ক) ধারায় মাদকদ্রব্য গাজাঁ বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার শাস্তিযোগ্য অপরাধে মামলা করেন।

আরও পড়ুন: বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আবু তাহের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গাজাঁ উদ্ধারের ঘটনায় র‍্যাব বাদী হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন। আসামী উজ্জ্বল মোল্লাকে বুধবার দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ইয়ামাল ঝড়ে তছনছ ক্রোয়েশিয়া

উয়েফা নেশনস লিগের হাইভোল্টেজ ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন স্পেন নিজেদের চ...

স্মরণে অমর সুরসাধক কর্তা

সংগীতের আকাশে এক উজ্জ্বল নক্ষত্রের নাম শচীন দেব বর্মণ, যাঁকে সবাই পরম শ্রদ্ধা...

শি জিনপিংকে তারেক রহমানের শুভেচ্ছা

চীনের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশটির প্রেসি...

অবশেষে জটিলতা কাটলো, কাল আসছে রূপপুরের ইউরেনিয়াম

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের জ্...

ভারতীয় নাগরিক রবিউল গুপ্তচরবৃত্তির মামলায় রিমান্ডে

বাংলাদেশে ধ্বংসাত্মক অপরাধে জড়িত থাকার সন্দেহে ৫৪...

মিষ্টির পদত্যাগপত্র পেয়েছি, আজ থেকেই কার্যকর: স্পিকার

সংরক্ষিত নারী আসনের বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা