রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
আন্তর্জাতিক

বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়

সান নিউজ ডেস্ক: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, নিষেধাজ্ঞা দিয়ে রাশিয়াকে বিচ্ছিন্ন করার নিরর্থক ও আগ্রাসী প্রচেষ্টা বিশ্ব অর্থনীতিকে ধ্বংস করছে। আর এটি করতে গিয়ে পশ্চিমারা পুরোপুরি ব্যর্থ হয়েছে। বিশ্বের ভবিষ্যৎ এখন এশিয়ায়।

আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

বুধবার (৭ সেপ্টেম্বর) রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় শহর ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের এক সম্মেলনে এসব মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রয়টার্স’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

পুতিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান পরিচালনা করায় রাশিয়ার বিরুদ্ধে আধুনিক ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। পুতিন বলেছেন, তাদের এসব নিষেধাজ্ঞা অর্থনৈতিক যুদ্ধ ঘোষণার মত।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

তিনি বলেছেন, রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা বিশ্ব অর্থনীতির প্রধান হুমকি কোভিড-১৯ মহামারির জায়গা দখল করেছিল। রুশ এই প্রেসিডেন্ট বলেন, ‘আমি পশ্চিমের নিষেধাজ্ঞার জ্বরের কথা বলছি। যারা অন্য দেশের ওপর নিজেদের মডেল চাপিয়ে দেওয়ার, তাদের সার্বভৌমত্ব থেকে বঞ্চিত করার ও তাদের ইচ্ছার বশবর্তী করার মতো নির্লজ্জ এবং আক্রমণাত্মক প্রচেষ্টা চালায়।’

তিনি বলেন, ‘ইতিহাসের গতিপথকে প্রতিহত করার প্রয়াসে পশ্চিমা দেশগুলো শতাব্দীর পর শতাব্দী ধরে গড়ে ওঠা বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থার মূল স্তম্ভগুলো ধ্বংস করছে।’ ডলার, ইউরো এবং স্টারলিংয়ের প্রতি মানুষের আস্থা কমে গেছে বলেও মন্তব্য করেছেন পুতিন।

আরও পড়ুন: কলেজ কক্ষে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ

গত ২৪ ফেব্রুয়ারি দক্ষিণের প্রতিবেশী রাষ্ট্র ইউক্রেনে হাজার হাজার রুশ সৈন্য মোতায়েনের নির্দেশ দেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের বিপজ্জনক জাতীয়তাবাদীদের নির্মূল ও পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগদানের আকাঙ্ক্ষা প্রতিহত করতে রাশিয়া বিশেষ অভিযান চালাতে সৈন্য মোতায়েন করেছে বলে দাবি মস্কোর।

ছয় মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেন বিধ্বস্ত হলেও কিছু কিছু অঞ্চলে রুশ সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। যদিও দীর্ঘ এই যুদ্ধে এখন পর্যন্ত কত সৈন্য নিহত হয়েছেন, সেবিষয়ে দুই দেশের পক্ষ থেকে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।

তবে ইউক্রেন যুদ্ধের জেরে রাশিয়াকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করার একাধিক প্রচেষ্টা জারি রেখেছে পশ্চিমা বিশ্ব। যদিও বিশ্বের অন্যতম বৃহৎ প্রাকৃতিক সম্পদের ভাণ্ডারখ্যাত রাশিয়ার অর্থনীতি যুদ্ধের এই সময়ে আরও ফুলে-ফেঁপে উঠেছে। এমনকি দেশটির বিরুদ্ধে পশ্চিমারা নিষেধাজ্ঞা আরোপ করায় বিশ্বজুড়ে খাদ্য ও জ্বালানির দাম আকাশচুম্বী হয়েছে। রুশ-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতির গতিকে অজানা পথে নিয়ে গেছে।

আরও পড়ুন: নকল কীটনাশক বিক্রেতার কারাদণ্ড

চলমান এই সংকটে রাশিয়াও কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। পুতিন বলেছেন, পশ্চিমারা তাদের যা ইচ্ছা তাই করার মনোভাব বিশ্বের ওপর আরোপের চেষ্টা করছে। কিন্তু তাদের ক্ষমতা হ্রাস পেয়েছে, কারণ বৈশ্বিক প্রবৃদ্ধির আধার এখন এশিয়ায়।

তিনি বলেন, এমনকি সর্বত্র অপরিবর্তনীয় আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রেও এখন টেকটোনিক পরিবর্তন ঘটেছে। বিশ্বের গতিশীল, প্রতিশ্রুতিশীল দেশ এবং অঞ্চলগুলোর ভূমিকা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ভূমিকা ব্যাপক বেড়েছে।

ভ্লাদিভোস্টকে ইস্টার্ন ইকোনমিক ফোরামের সম্মেলনে অতিথিদের মধ্যে আছেন চীনের শীর্ষ আইনপ্রণেতা ও দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির শীর্ষ তিন নেতার অন্যতম লি ঝানশু।

আরও পড়ুন: নকল কীটনাশক বিক্রেতার কারাদণ্ড

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত জ্বালানি সংস্থা গ্যাজপ্রমের কাছ থেকে কেনা গ্যাসের মূল্য চীন এখন রাশিয়ান রুবল এবং চীনা ইউয়ানের মাধ্যমে ৫০-৫০ ভিত্তিতে পরিশোধ করবে বলে জানিয়েছেন পুতিন।

তিনি বলেছেন, রাশিয়ার অর্থনীতি পশ্চিমের আর্থিক ও প্রযুক্তিগত আগ্রাসন মোকাবিলা করছে। তবে কিছু শিল্প ও অঞ্চলে সামান্য সংকট তৈরি হয়েছে বলে স্বীকার করেছেন রুশ এই প্রেসিডেন্ট।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবির মাহামুদুল এখন অ্যামাজনের সিনিয়র ম্যানেজার ‎ 

‎বিশ্ববিখ্যাত প্রযুক্তি ও রিটেইল জায়ান্ট 'অ্যামাজন'-এর সিনিয়র ম...

আলফাডাঙ্গায় কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামে দীর্ঘদিনের পূর্ব শত্রুতা ও গ্রাম্য...

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত, কবে ম্যাচ?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর নকআউট পর্বে আর্জেন্টিনার প্রতিপক্ষ চূড়ান্ত হয়েছে। গ্রুপ...

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা বিশ্বব্যাংকের

বাংলাদেশকে প্রায় প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা (১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার)...

মালয়েশিয়া-চীন সফরে প্রধানমন্ত্রীর কূটনীতির প্রশংসায় অর্থমন্ত্রী

প্রধানমন্ত্রীর সাম্প্রতিক মালয়েশিয়া ও চীন সফর বাংলাদেশের স্বাধীন, ভারসাম্যপ...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্প, মৃত ১,৪৩০ ছাড়াল

ভেনেজুয়েলায় আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পরও পরিস্থিতি স্...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

বিশ্বকাপে মেসির ইতিহাস, টানা ৭ ম্যাচে গোলের রেকর্ড

আবারও বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রে লিওনেল মেসি। মাঠে নেমেই যেন নতুন কোনো রে...

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মাউশির নির্দেশনা 

আগামী সোমবার (২৯ জুন)প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি&...

আইসিসিকে দেওয়া চিঠিতে যা লিখেছেন বুলবুল 

বিসিবির পরিচালক সিরাজউদ্দিন আলমগীর আইসিসিকে দেওয়া বুলবুলের সেই চিঠি নিয়ে বলেন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা