দক্ষিণ কোরিয়ায় টাইফুনে নিহত ১০
আন্তর্জাতিক

দক্ষিণ কোরিয়ায় টাইফুনে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার উপকূলে টাইফুন হিন্নামোরের আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : পরিত্যক্ত বর্জ্যে উৎপাদিত পণ্য যাচ্ছে বিদেশে

বুধবার (৭ সেপ্টেম্বর) এ সংবাদ জানিয়েছে কর্তৃপক্ষ।

চলতি সপ্তাহে দক্ষিণ উপকূলে আঘাত হানা টাইফুনের কারণে বড় বড় ঢেউ ও প্রবল বৃষ্টি দেখা দেয়। বিগত কয়েক দশকের মধ্যে এটি ছিল অন্যতম শক্তিশালী ঝড়।

সোমবার (৫ সেপ্টেম্বর) ও মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বয়ে যাওয়া এ ঝড়ের কারণে সৃষ্ট বন্যায় রাস্তা-ঘাট ও বাড়ি-ঘর তলিয়ে গেছে।

আরও পড়ুন : ট্রাসের মন্ত্রিসভায় অশ্বেতাঙ্গ আধিপত্য

সেন্ট্রাল ডিজাস্টার এন্ড সেফটি কাউন্টারমেজার্স হেডকোয়াটার্স থেকে বলা হয়েছে, ঝড়ে অন্যতম বিধ্বস্ত বন্দরনগরী পোহাংয়ে ৭ টি লাশ ও ২ জনকে জীবিত উদ্ধার করা হয়।

বুধবারও উদ্ধার অভিযান চলছে। কর্তৃপক্ষ বলছে, এখনো নিখোঁজ রয়েছে ২ জন।

টাইফুনের কারণে ৪ হাজার সাত শ’রও বেশি লোক বাড়ি-ঘর ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছেন। এতে প্রায় ১২ হাজার বাড়ি-ঘর ধ্বংস হয়েছে। এছাড়া প্রায় ৯০ হাজার বাড়ি-ঘর বিদ্যুবিহীন হয়ে পড়েছে।

আরও পড়ুন : ফের বাড়ল এলপিজির দাম

প্রসঙ্গত, দক্ষিণ কোরিয়া টাইফুন আঘাত হানার আগে দেশজুড়ে ছয় শ’রও বেশি স্কুল বন্ধ এবং স্থানীয় এয়ারলাইন্সের ২৫০টি ফ্লাইট বাতিল করেছে বলে সংবাদ প্রকাশ করেছে বাসস।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা