অবশেষে ইসরাইলের দায় স্বীকার
আন্তর্জাতিক
শিরিন আবু আকলেহ হত্যা

অবশেষে ইসরাইলের দায় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক : অবশেষে প্রখ্যাত ফিলিস্তিনি সাংবাদিক শিরিন আবু আকলেহকে হত্যার দায় স্বীকার করেছে ইসরাইল।

আরও পড়ুন : ৬ লাখের বেশি শিশু পেল করোনার টিকা

তবে ইসরাইল দাবি করেছে, ‘দুর্ঘটনাক্রমে’ গত মে মাসে পশ্চিম তীরে ইসরাইলি সেনাদের গুলিতে আবু আকলে নিহত হয়েছেন।

পাশাপাশি ইসরাইল জানিয়েছে, তারা এই হত্যাকাণ্ডে জড়িত সেনা সদস্যদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে বা অপরাধ বিষয়ক তদন্ত চালাতে রাজি নয়।

প্রসঙ্গত, গত ১১ মে জর্দান নদীর পশ্চিম তীরের জেনিন শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে সংঘর্ষের সময় আল-জাজিরা টেলিভিশনে লাইভ সম্প্রচার করতে গিয়ে ইসরাইলি সেনাদের গুলিতে নিহত হন শিরিন আবু আকলেহ।

আরও পড়ুন : বাংলাদেশ-ভারত ৭ সমঝোতা স্মারক সই

কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল-জাজিরা তাৎক্ষণিকভাবে ভিডিও ফুটেজ সরবরাহ করে দাবি করে ইসরাইলি সেনারা শিরিনকে হত্যা করেছে।

কিন্তু তেল আবিব ওই অভিযোগ অস্বীকার করে সরাসরি জানিয়ে দেয়, ফিলিস্তিনি যোদ্ধাদের গুলিতে তার মৃত্যু হয়েছে।

এরপর ব্যাপক আন্তর্জাতিক চাপের মুখে এ হত্যাকাণ্ডের তদন্ত করতে রাজি হয় ইসরাইল।

আরও পড়ুন : লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

সোমবার (৫ সেপ্টেম্বর) ওই তদন্ত রিপোর্ট প্রকাশ করে তেল আবিব বলেছে, একজন ইসরাইলি সেনা আল-জাজিরার সাংবাদিককে ফিলিস্তিনি সশস্ত্র যোদ্ধা ভেবে ভুল করে তার ওপর গুলি চালায়।

প্রতিবেদনে বলা হয়, এটি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি যে ফিলিস্তিনি বন্দুকধারী ভেবে একজন ইসরাইলি সেনা আবু আকলের ওপর ভুল করে গুলি চালিয়েছে।

রিপোর্টে আরও বলা হয়, ঘটনাটি ‘দুর্ঘটনাক্রমে’ ঘটেছে বলে এ ব্যাপারে কোনো ফৌজদারি তদন্ত প্রক্রিয়া চালানো হবে না। এমনটি এক সংবাদে জানিয়েছে পার্সটুডে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, তিন লাখ টাকা ছিনতাই

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সহস্রাইল বাজারের বিশিষ্ট রড-সিমেন্ট ব্যবসায়ী সৈয...

নওগাঁ টিভি অ্যাসোসিয়েশনের নতুন কমিটিকে বিভিন্ন সংগঠনের শুভেচ্ছা

নওগাঁ জেলা টেলিভিশন অ্যাসোসিয়েশনের নবগঠিত ১৩ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিট...

টানা বৃষ্টিতে ৪৮ ঘণ্টায় তিস্তা বিপৎসীমার ওপরে, ১২ জেলায় বন্যার শঙ্কা

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত...

সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শন প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া আকস্মিকভাবে পরিদর্শন করেছেন প্রধানমন্ত...

নির্বাচন ব্যবস্থায় সম্পৃক্ত থাকতে চায় ইইউ

বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় আগামীতেও সম্পৃক্ত থাকতে চায় ইউরোপীয় ইউনিয়ন।...

‘কিং’-এর বাজেট ৪৫০ কোটি? গুঞ্জন উড়িয়ে দিলেন নির্মাতা

নতুন সিনেমা ‘কিং’ নিয়ে ফিরছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ছবিটি...

ভারী বৃষ্টির পূর্বাভাস, ৫ জেলায় বন্যা ও ভূমিধসের সতর্কতা

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপ এবং সক্রিয় প্রবল মৌসুমি বায়ুর প্রভাবে...

সংবিধানে ফিরল গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা  

বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলসহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীর কয...

হরমুজ প্রণালিকে মুক্ত করতে ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

বুধবার (৮ জুলাই ) মধ্যরাতে মার্কিন প্রতিরক্ষা বাহিনীর কেন্দ্রীয় কমান্ড (সেন্ট...

বিতর্কিত শিক্ষক নেতাদের অনুষ্ঠানে নোবিপ্রবি উপ-উপাচার্য  

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) নিষিদ্ধ আওয়ামী লী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা