আন্তর্জাতিক

লিজ ট্রাসের জয়, ২ মন্ত্রীর পদত্যাগ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্যে লিজ ট্রাস প্রধানমন্ত্রী পদে জয়ী হতে না হতেই বরিস জনসনের মন্ত্রিসভার দুই সদস্য পদত্যাগ করেছেন। তারা হলেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল ও সংস্কৃতিমন্ত্রী নাদিনে ডরিস।

আরও পড়ুন: সুন্দরীরা পুরুষের হার্ট অ্যাটাকের কারণ!

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর চেয়ারে বসতে যাচ্ছেন তার সরকারের পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস। লিজ ট্রাস ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির নেতৃত্বের দৌড়ে সাবেক অর্থমন্ত্রী ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাককে হারিয়ে দিয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ রাজনীতিক প্রীতি প্যাটেল নবনির্বাচিত প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায়ও না থাকার কথা জানিয়েছেন। আর নাদিনে ডরিস বলেছেন, তিনি এখন লেখালেখিতে মনোযোগ দেবেন।

আরও পড়ুন: অস্থিরতার দিকে নজর রাখছে ভারত

এদিকে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনকে লেখা এক চিঠিতে প্রীতি বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে লিজ ট্রাস দায়িত্ব গ্রহণ করলে ও নতুন স্বরাষ্ট্রসচিব নিয়োগ করা হলে আমি সরে যাব।’

বিবিসির প্রতিবেদনে বলা হয়, লিজ ট্রাসকে শুভেচ্ছাও জানিয়েছেন প্রীতি। সেই সঙ্গে লিজকে সমর্থনের কথাও জানিয়েছেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে তিনি সম্মানিত জানিয়ে প্রীতি লিখেছেন, ‘দেশকে রক্ষা করা এবং অভিবাসনব্যবস্থার সংস্কারের কাজ করে আমি গর্বিত।’

আরও পড়ুন: প্রধানমন্ত্রীকে মোদির অভ্যর্থনা

প্রসঙ্গত, যুক্তরাজ্যের স্থানীয় সময় গতকাল (সোমবার) দুপুরে লন্ডনের ওয়েস্টমিনস্টারের একটি সম্মেলনকক্ষে কনজারভেটিভ পার্টির নেতৃত্ব নির্বাচনের ফল ঘোষণা করা হয়। এ নির্বাচন পরিচালনা করে ১৯২২ কমিটি।

এর চেয়ারপারসন স্যার গ্রাহাম ব্রাডি ভোটের ফল ঘোষণা করেন। তাতে ট্রাসের পক্ষে ৮১ হাজার ৩২৬ ভোট এবং সুনাকের পক্ষে ৬০ হাজার ৩৯৯ ভোট পড়েছে। আজ মঙ্গলবার রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাতে সরকার গঠনের আমন্ত্রণ পাবেন লিজ ট্রাস। এরপর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। ক্ষমতাসীন দলের নেতা নির্বাচিত হওয়ার পর সম্মেলনকক্ষে উপস্থিত দলীয় নেতাদের অভিনন্দন জানান লিজ ট্রাস।

আরও পড়ুন: লিজ ট্রাসকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

সংক্ষিপ্ত বক্তব্যে বিদায়ী প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রশংসা করে তিনি বলেন, জনসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, ব্রেক্সিট বাস্তবায়ন করেছেন, জনগণকে করোনার টিকা দিয়েছেন এবং বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিনকে পর্যুদস্ত করেছেন।

জ্বালানি খরচ কয়েক গুণ বেড়ে অর্থনৈতিক সংকটে ধুঁকতে থাকা যুক্তরাজ্যের নাগরিকদের আশ্বাসের বাণী শুনিয়েছেন লিজ ট্রাস। কর কমানোর পাশাপাশি যুক্তরাজ্যের অর্থনীতিকে সামনে এগিয়ে নিতে ‘বলিষ্ঠ পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন তিনি। ২০২৪ সালের জাতীয় নির্বাচনেও আবার লেবার পার্টিকে হারিয়ে দেবেন বলে ঘোষণা দিয়েছেন ট্রাস।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

মুন্সীগঞ্জ লঞ্চঘাটে সরকারি জায়গা দখল করে স্থাপনা নির্মাণ

মুন্সীগঞ্জ লঞ্চ টার্মিনাল সংলগ্ন ধলেশ্বরী নদীর পাড়ের সরকারি জায়গা দখল করে নতু...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা