কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
আন্তর্জাতিক

কানাডায় হামলার ঘটনা হৃদয়বিদারক

সান নিউজ ডেস্ক: কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দেশটির সাচকাচুয়ান প্রদেশে ছুরি হামলার ঘটনা নিয়ে কথা বলেছেন। তিনি বলেন, এ হামলা ভয়ঙ্কর ও হৃদয়বিদারক।

আরও পড়ুন: শেখ হাসিনাকে পরাজিত করা সম্ভব নয়

তিনি বলেন, যারা তাদের আপনজনকে হারিয়েছেন এবং যারা আহত, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। সিএনএন, ডয়চে ভেলে, হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

রোববার (০৪ সেপ্টেম্বর) কানাডার সাসকাচোয়ান প্রদেশে ফার্স্ট নেশন অধ্যুষিত এলাকায় ধারাবাহিক ছুরি হামলায় ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। সন্দেহভাজন দুই হামলাকারীকে খুঁজছে পুলিশ। শহরের বাসিন্দাদের নিরাপদে থাকতে বলা হয়েছে, পাশাপাশি সন্দেহভাজন কাউকে দেখলে কিংবা বিপদের আশঙ্কা করলে ৯১১-তে ফোন করতে বলা হয়েছে।

রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ সহকারী কমিশনার রোন্ডা ব্ল্যাকমোর এক সংবাদ সম্মেলনে বলেছেন, পুলিশ রোববার জরুরি কলে সাড়া দিয়ে জেমস স্মিথ ক্রি নেশনের আদিবাসী সম্প্রদায় এবং সাসকাচোয়ান প্রদেশের নিকটবর্তী শহর ওয়েলডনে ১০ জনকে নিহত অবস্থায় পেয়েছে।

আরও পড়ুন: ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

প্রসঙ্গত, ২০২০ সালে নোভা স্কটিয়াতে কানাডার ইতিহাসে সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল। এক বন্দুকধারী ১২ ঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে মোট ১৩ জনকে হত্যা করেছিল। ২০১৭ সালের জানুয়ারিতে কুইবেক সিটি মসজিদে একজন গুলি চালিয়ে ৬ জনকে হত্যা করে। ২০১৪ সালে এডমন্টনে একজন তার স্ত্রী সহ ৮জনকে হত্যা করে আত্মঘাতী হয়। ১৯৮৯ সালের ডিসেম্বরে এক বন্দুকধারী ১৪ জন পড়ুয়াকে হত্যা করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা