পুরনো ছবি
জাতীয়

ভার‌ত যাওয়া হ‌লো না পররাষ্ট্রমন্ত্রীর

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের সফরে নয়াদিল্লির উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তবে প্রধানমন্ত্রীর সঙ্গে দিল্লি সফরে যাননি পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: পৃথক ছুরি হামলায় নিহত ১০

সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ভিভিআইপি চার্টার্ড ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। তবে পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ের একজন কর্মকর্তা এ তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ জানান, শারী‌রিক অসুস্থার কার‌ণে ভার‌ত সফ‌রে যে‌তে পা‌রেন‌নি পররাষ্ট্রমন্ত্রী।

ফ্লাইটটি দুপুর ১২টায় (বাংলাদেশ সময়) নয়াদিল্লির পালাম বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। যেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতের রেল ও বস্ত্র প্রতিমন্ত্রী দর্শনা বিক্রম এবং ভারতে বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরান অভ্যর্থনা জানাবেন।

আরও পড়ুন: দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯

শেখ হাসিনার সম্মানে বিমানবন্দরে একটি লাল গালিচা বিছানো হবে। এ সময় সেখানে ৬-৭ সদস্যের একটি সাংস্কৃতিক দল স্বাগত নৃত্য পরিবেশন করবে এবং বাদ্যযন্ত্র বাজানো হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরকালে ভারতের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং উপ-রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করবেন। এছাড়া ব্যবসা-বাণিজ্য, জ্বালানি, অভিন্ন নদনদীর পানি বণ্টন ও রোহিঙ্গা সঙ্কট সমাধানে সহযোগিতা আলোচ্যসূচিতে গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

প্রসঙ্গত, রীতি অনুযায়ী দেশের সরকারপ্রধান যখন কোনো রাষ্ট্রীয় সফরে যান, সে সফ‌রে তার সফরসঙ্গী হন পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রীর দা‌য়িত্ব নেওয়ার পর প্রধানমন্ত্রীর প্রক্যেক রাষ্ট্রীয় সফ‌রে ছি‌লেন মো‌মেন। এবরাই প্রথম প্রধানমন্ত্রীর কোনো সফরে থাকছেন না পররাষ্ট্রমন্ত্রী। প্রধানমন্ত্রীর নয়া‌দি‌ল্লি সফর নি‌য়ে রোববার (৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণাল‌য়ে আয়ো‌জিত সংবাদ স‌ম্মেল‌নেও ড. মো‌মেন জানিয়েছিলেন তিনি এ সফ‌রে র‌য়ে‌ছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা