সারাদেশ

রাইস মি‌লের ছাদ ভে‌ঙে ৩ শ্রমি‌ক নিহত

সান নিউজ ডেস্ক: টাঙ্গাইলের গোপালপু‌রে একটি রাইস মি‌লের ছাদ ভে‌ঙে পড়ে তিন শ্রমি‌কের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও কয়েকজন। এতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন।

আরও পড়ুন: ভারত থেকে তেল আনার পরিকল্পনা নেই

রোববার (৪ সে‌প্টেম্বর) রা‌ত ১০টার দি‌কে গোপালপুর পৌরসভার ডুবাইল এলাকায় একতা রাইস মিলে এ ঘটনা ঘ‌টে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার কাজ চালাচ্ছে। নিহতরা হ‌লেন, কু‌ড়িগ্রামের পাঁচগা‌ছি ইউনিয়‌নের বাচ্চু মিয়ার ছে‌লে আরিফ (২৭), একই জেলার গোরুহাড়া গ্রা‌মের ক‌রিম মোল্লার ছে‌লে নুরুল ইসলাম (৩৫) ও নুর মোহাম্ম‌দের ছে‌লে নাঈমুল ইসলাম। সবাই ওই রাইস মি‌লে শ্রমিক হি‌সে‌বে কাজ কর‌তেন।

গোপালপুর উপজেলা স্বাস্থ‌্য ও প‌রিবার প‌রিকল্পনা কর্মকর্তা ডা. আলিম আল রাজী জানান, দুইজন হাসপাতা‌লে আনার আগেই মারা গেছেন। অপরজন হাসপাতা‌লে আনার সঙ্গে সঙ্গে মারা গেছেন।

বিষয়টি নিশ্চিত করে গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মোশারফ হো‌সেন জানান, একতা রাইস মি‌লের ছাদ ভে‌ঙে প‌ড়ে তিনজ‌ন শ্রমিকের মৃত্যু হ‌য়ে‌ছে। এ সময় ১ হাজার মণ ওজনের চালসহ কেরিং ভেঙে পড়ে। ধ্বংসস্তূপের নিচে আরও লাশ থাকতে পারে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরা। উদ্ধার কাজ চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা