সারাদেশ

চেকের মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: চেকের মামলায় সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার পুলিশ। গ্রেফতারকৃত মো.মোশারেফ হোসেন মিলন (৫৭) উপজেলার বসুরহাট পৌরসভার ২নম্বর ওয়ার্ডের মকবুল হোসেনের ছেলে।

মঙ্গলবার (৪ সেপ্টম্বর) রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর (এসপি) মো.শহীদুল ইসলাম। এর আগে, গতকাল সোমবার ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, বিশেষ অভিযান চালিয়ে চেকের চারটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি মিলনকে ঢাকার যাত্রা বাড়ি এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ৬টি চেকের মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামি ৪টি মামলায় ৪ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং চার কোটি একাশি লক্ষ পয়ষট্টি হাজার তিনশত আটচল্লিশ) টাকা অর্থদন্ডে দন্ডিত সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

এসপি আরো জানায়, গ্রেফতারের পর আইনি প্রক্রিয়া শেষে মিলনকে মঙ্গলবার দুপুরে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা