তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান
আন্তর্জাতিক

এরদোগানের কড়া হুঁশিয়ারি

সান নিউজ ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোগান গ্রিসকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এথেন্স যদি এজিয়ানে তুর্কি যুদ্ধবিমানকে হয়রানি অব্যাহত রাখে এবং সামরিক পদক্ষেপের ইঙ্গিত দেয় তাহলে তাদের ‘চড়া মূল্য’ দিতে হবে। রয়টার্সের এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: প্রয়োজনে খাদ্য আমদানির নির্দেশ

কৃষ্ণ সাগরের শহর সামসুনে এক জনসভায় এরদোগান বলেন, গ্রিস, আপনারা ইতিহাসের দিকে তাকান। আপনারা যদি আরও অগ্রসর হন, আপনাদের চড়া মূল্য দিতে হবে।

এদিকে, কয়েকদিন আগেই রাশিয়ার তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে গ্রিস তুর্কি বিমানকে হয়রানি করেছে বলে অভিযোগ করে তুরস্ক। গ্রিসের এই কর্মকাণ্ডকে ‘শত্রুতামূলক পদক্ষেপ’ বলে অভিহিত করে আঙ্কারা।

অভিযোগ ওঠে, তুরস্কের কয়েকটি এফ-১৬ জঙ্গিবিমানকে লক্ষ্য করে গ্রিস তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এস ৩০০-এর ক্ষেপণাস্ত্র তাক করেছিল। গত ২৩ আগস্ট এজিয়ান সাগর এবং পূর্ব ভূমধ্যসাগরের আন্তর্জাতিক আকাশসীমায় তুর্কি বিমান নজরদারি অভিযান পরিচালনার সময় গ্রিস ওই ক্ষেপণাস্ত্র তাক করে।

অবশ্য গ্রিস ক্ষেপণাস্ত্র তাক করলেও তুরস্কের বিমান তাদের মিশন শেষ করে নিরাপদে ঘাঁটিতে ফিরে যায় বলে এএফপি জানিয়েছে। সম্প্রতি গ্রিসের বিরুদ্ধে তুরস্ক উস্কানিমূলক কর্মকাণ্ডের অভিযোগ করেছে। তুরস্কের অভিযোগ, গ্রিসের এই ধরনের পদক্ষেপ শান্তি প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।

আরও পড়ুন: অবসর নিলেন মুশফিকুর রহিম

এর আগে, এরদোগান বলেছিলেন, ন্যাটোতে গ্রিসের দাম নেই, তুরস্ক ছাড়া ন্যাটো দুর্বল। যদি তুরস্ক থাকে ন্যাটো শক্তিশালী। তুরস্ককে ছাড়া ন্যাটো দুর্বল।

তিনি আরও বলেছিলেন, ন্যাটোতে তুরস্কের বিরুদ্ধে গ্রিসের নেতিবাচক কর্মকাণ্ড জোটের অন্য সদস্যদের সঙ্গে তুরস্কের সম্পর্ক খারাপ করতে পারবে না।

এদিকে গত ৩০ আগস্ট নিজেদের বিজয় দিবস পালন করে তুরস্ক। এদিনে তুরস্ককে শুভেচ্ছা জানিয়ে ন্যাটোর পক্ষ থেকে একটি বার্তা দেওয়ার কথা ছিল। কিন্তু গ্রিস সেটি আটকে দেয়। তারা ন্যাটোকে এ শুভেচ্ছা বার্তা দিতে দেয়নি।

আরও পড়ুন: ভারত থেকে তেল আনার পরিকল্পনা নেই

১৯২২ সালের এদিন দুমুলপিনার যুদ্ধে জয় পায় তুরস্ক। এটি ছিল তুরস্কের স্বাধীনতা যুদ্ধের শেষ যুদ্ধ। ১৯২২ সালের ৩০ আগস্ট এই যুদ্ধ শেষে আনাতোলিয়া থেকে সরে যেতে বাধ্য হয় গ্রিক সেনারা। ১৯২৩ সাল থেকে এ দিনটিকে বিজয় দিবস হিসেবে পালন করে তুরস্ক এবং ১৯২৬ সালে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা