জো বাইডেন রাষ্ট্রের শত্রু
আন্তর্জাতিক

জো বাইডেন রাষ্ট্রের শত্রু

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে বাকযুদ্ধের উত্তাপে দেখা দিয়েছে চরম উত্তেজনা। প্রেসিডেন্ট জো বাইডেন দিন দু’য়েক আগে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করেছিলেন। এমনকি তিন তাদেরকে আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেছিলেন।

আরও পড়ুন : তিস্তার পানি বণ্টন ভারতের ওপর নির্ভর

ডোনাল্ড ট্রাম্প এবার সেই কথার জবাবে জো বাইডেনকে পাল্টা আঘাত করে বর্তমান মার্কিন প্রেসিডেন্টকে তিনি দেশের শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন। শনিবার (৩ সেপ্টেম্বর) স্থানীয় সময় পেনসিলভানিয়ায় এক সমাবেশে এই মন্তব্য করেন তিনি।

রোববার (৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

এএফপি’র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার পেনসিলভানিয়ায় এক সমাবেশে নিজের উত্তরসূরি জো বাইডেনকে ‘রাষ্ট্রের শত্রু’ হিসাবে আখ্যায়িত করেন ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে গত মাসে তার ফ্লোরিডার বাড়িতে এফবিআইয়ের অভিযানের নিন্দাও জানান।

আরও পড়ুন : রাশিয়া যাচ্ছেন মিয়ানমারের জান্তাপ্রধান

এফবিআইয়ের অভিযানের সমালোচনা করে ট্রাম্প বলেন, ‘আমেরিকান স্বাধীনতার বিরুদ্ধে বাস্তব হুমকির প্রাণবন্ত উদাহরণ হচ্ছে কয়েক সপ্তাহ আগের এই ঘটনাটি।

এসময় আমরা আমেরিকার ইতিহাসে যেকোনো প্রশাসনের অধীনে ক্ষমতার সবচেয়ে মর্মান্তিক অপব্যবহারের সাক্ষী হয়েছি, এটি আপনারাও দেখেছেন।’

ট্রাম্প’র দাবি, বাইডেন প্রশাসন ওই অভিযানটি তত্ত্বাবধান করেছে এবং মার্কিন বিচার বিভাগ ও এফবিআই হোয়াইট হাউস থেকে স্বাধীনভাবে কাজ করার যে দীর্ঘস্থায়ী প্রোটোকল রয়েছে এটি তার বিরোধী।

আরও পড়ুন : লুটপাট করেছে বিএনপি

উইল্কস-বারে শহরের সমাবেশে উল্লাসরত সমর্থকদের ট্রাম্প বলেন, ‘আইনের মারাত্মক এই অপব্যবহার ‘ ‘এমন প্রতিক্রিয়া তৈরি করতে চলেছে যা কেউ কখনও দেখেনি।’

গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ফিলাডেলফিয়ায় এক ভাষণে ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ মতাদর্শকে লালন করা রিপাবলিকানদের ব্যাপক সমালোচনা করেছিলেন প্রেসিডেন্ট বাইডেন। এই ধরনের মতাদর্শের বিরুদ্ধে সমর্থকদের লড়াই করার আহ্বানও জানান তিনি।

এমনকি সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ‘চরমপন্থি’ সমর্থকদের তীব্র সমালোচনা করে তাদেরকে আমেরিকার ‘গণতন্ত্রের জন্য হুমকি’ বলে আখ্যায়িত করেন জো বাইডেন।

আরও পড়ুন : চলে গেলেন গাজী মাজহারুল আনোয়ার

তার ভাষায়, ‘ডোনাল্ড ট্রাম্প এবং এমএজিএ (মেক আমেরিকা গ্রেট এগেইন) রিপাবলিকানরা এমন একটি চরমপন্থার প্রতিনিধিত্ব করে যা আমাদের রাষ্ট্রের ভিত্তিকে হুমকির মুখে ফেলে দিয়েছে।’

বাইডেনের এই বক্তব্যের পাল্টা জবাবে সমর্থকদের ট্রাম্প বলেন, ‘আমেরিকান প্রেসিডেন্টদের মধ্যে সবচেয়ে জঘন্য, ঘৃণ্য এবং বিভেদমূলক বক্তৃতা দিয়েছেন জো বাইডেন। তিনি রাষ্ট্রের শত্রু। এটা আপনাদের জানা দরকার।’

আরও পড়ুন : মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব করবে ঢাকা

ট্রাম্প নিজের মেক আমেরিকা গ্রেট এগেইন আন্দোলনের দিকে ইঙ্গিত দিয়ে বলেন, ‘এমএজিএ আন্দোলনের মাধ্যমে রিপাবলিকানরা আমাদের গণতন্ত্রকে দুর্বল করার চেষ্টা করছেন না।’

সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, ‘আমরা আমাদের গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা করছি, খুব সহজ। গণতন্ত্রের জন্য বিপদ আসে উগ্র বাম থেকে, ডান থেকে নয়।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

২০০ টাকা কেজি শিম

রাজধানীর খুচরা বাজারগুলোতে আজ শনিবার ৩ অক্টোবর মাছ, মাংস ও ডিমের দামে বড় কোনো...

ট্রাম্পের হুমকির পর ১০ কোটি ব্যারেল তেল ও ডিজেল ছাড়ার সিদ্ধান্ত নিল জি-৭

সরবরাহ সংকটের কারণে জ্বালানির দাম ব্যাপকভাবে বেড়ে...

ভেনিস কাণ্ডের পর বাঁধনের জীবনে নতুন উপলব্ধি

জীবনের নানা চড়াই-উতরাই আর কঠিন লড়াইয়ের ভেতর দিয়ে যাওয়ার অভিজ্ঞতা তাকে আজ অন্য...

ঢাকা ওয়ান্ডারার্সকে গুড়িয়ে দিল আবাহনী

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খাওয়ার পর অবশেষে জয়ের দেখা পেয়...

আরএসএফের হামলায় ২৫ বেসামরিক নাগরিক নিহত

সুদানের উত্তর কর্দোফান প্রদেশের উম্ম বদর অঞ্চলে আধাসামরিক বাহিনী র‍্যাপিড...

কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করে বিক্ষোভ, উত্তেজনা সৃষ্টি

বাংলাদেশের বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে কলকাতায় বাং...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা